৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

চরবাগডাঙ্গা ইউনিয়নে পুলিশ পাহারায় ঈদ উপহারের চাল বিতরণ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চারটি হত্যা মামলার আসামি হয়ে প্রায় দুই বছর পলাতক থাকা চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপুর অনুপস্থিতিতে ঈদ উপহারের ভিজিএফ চাল বিতরণ করা যায়নি ঈদুল আজহার আগে। এক মাস পর সোমবার (৭ জুলাই) পুলিশ ও আনসার-ভিডিপির পাহারায় বিতরণ করা হয় সেই চাল।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা।

তবে বিতরণে ইউনিয়নের কোনো নির্বাচিত সদস্যকে জানানো হয়নি বলে অভিযোগ করেছেন ইউপি সদস্যরা। তারা জানান, জনপ্রতিনিধিদের না জানিয়ে চাল বিতরণ করায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। একই পরিবারের একাধিক ব্যক্তি এবং সচ্ছল ব্যক্তিরাও চাল পেয়েছেন বলে জানান তারা।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

চাল বিতরণ নিয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। ইউপি সদস্য রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, চেয়ারম্যান পলাতক, অথচ প্যানেল চেয়ারম্যান ও আমাদের কাউকে না জানিয়েই চাল বিতরণ শুরু হয়েছে। কাগজপত্র ছাড়াই বিতরণ চলছে। এটা সম্পূর্ণ বেআইনি।

ইউপি সদস্য মো. নাসিরুল বলেন, সকালে হঠাৎ দেখি পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের নিয়ে চাল বিতরণ শুরু হয়েছে। আমরা জানি না কারা তালিকা করেছে, কিভাবে বিতরণ হচ্ছে। এই ঘটনায় জনপ্রতিনিধিদের অবজ্ঞা করা হয়েছে।

তবে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানজিমুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান অনুপস্থিত থাকায় এবং সদস্যরা বিভক্ত অবস্থানে থাকায় তালিকা জমা দেয়া সম্ভব হয়নি। পরে ইউএনও’র নির্দেশে গ্রাম পুলিশের মাধ্যমে তালিকা তৈরি করে এসিল্যান্ড এসে চাল বিতরণ করেন।

আরও পড়ুনঃ   নারীর নিরাপত্তায় রাজশাহী-৩ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা বলেন, ঈদের আগে তালিকা না পাওয়ায় চাল বিতরণ সম্ভব হয়নি। পরে ৩ হাজার ৮৩৪ জন সুবিধাভোগীর মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল ইসলাম বলেন, তালিকা না দেয়ার কারণে এবং চেয়ারম্যান অনুপস্থিত থাকায় উপজেলা মানবিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, নিয়মতান্ত্রিকভাবে গ্রাম পুলিশের তালিকা অনুসারে চাল বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১২টিতে ইদের আগে চাল বিতরণ করা হলেও, চরবাগডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পলাতক থাকার কারণে এবং গোবরাতলায় অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে চাল বিতরণ বিলম্বিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST