২৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

বসত বাড়িতে গাঁজা চাষ করায় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় বাড়ির আঙিনায় গাঁজার গাছ রোপণ ও মাদক সরবরাহের অভিযোগে আবুল কালাম আজাদ (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।খবর বিজ্ঞপ্তির।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জিউপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবুল কালাম একই এলাকার মৃত আব্দুল জব্বার মণ্ডলের ছেলে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঘটনার বিবরণ দিয়ে র‌্যাব জানায়, নিজ বসতবাড়ির আঙিনায় ঘর-বাড়ি ও গাছপালার আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বৃহদাকার গাছ রোপণ ও পরিচর্যা করে আসছিলেন আবুল কালাম আজাদ।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছসহ তাকে আটক করা হয়েছে। এ সময় তার ঘরে গাঁজার শুকনো পাতা পাওয়া যায়। এ ছাড়া গাঁজা প্রস্তুত ও সেবনে ব্যবহৃত একটি কলকি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮

গ্রেফতার আবুল কালাম দীর্ঘদিন যাবত মাদক সেবন, বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও মাদক বিক্রির উদ্দেশে অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ রোপণ, চাষাবাদ ও পরিচর্যা করে আসছিলেন।

শনিবার রাতে অভিযান চালিয়ে জব্দকৃত গাঁজার গাছটির ওজন প্রায় ১৫ কেজি। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST