১৮ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরলেন লিটন

অনলাইন ডেস্ক : শান্তর বিদায়ের পর লিটনকে সঙ্গে নিয়ে আবারো বড় জুটি গড়েছিলেন মুশফিকুর রহিম। এগোচ্ছিলেন ডাবল সেঞ্চুরির পথে। দুর্দান্ত ব্যাটিং করা মুশফিক ফিরছেন লেগ বিফোরের ফাঁদে পড়ে। আসিথা ফার্নান্দোর ইন সুইংয়ে লাইন মিস করেন মুশফিক, বল সরাসরি তার পায়ে আঘাত হানে। রিভিউয়ে দেখা যায়, বল লেগ স্টাম্পে আঘাত হানত, ফলে আম্পায়ার্স কলে ফিরতে হয় মুশফিককে। সাজঘরে ফেরার আগে ৩৫০ বলে ১৬৩ রান এসেছে তার ব্যাট থেকে। যেখানে ৯টি বাউন্ডারি ছিল।

মুশফিকের পর আর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন। ৭ বল পরই ফিরেছেন তিনি। থারিন্দু রত্নায়েকের লেগ স্টাম্পের বাইরের বলে রিভার্স সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে বল উপরে উঠে যায়, কিছুটা এগিয়ে এসে বল গ্লাভসবন্দি করেন উইকেটকিপার কুশল মেন্ডিস। তাতে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও করা হলো না লিটনের। ১২৩ বলে ৯০ রান করেছেন তিনি।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার সঙ্গে চার রাজনৈতিক দলের বৈঠক

এর আগে দিনের শুরুতেই ফিরে যান নাজমুল হোসেন শান্ত। আগের দিন ১৩৬ রানে অপরাজিত থাকা শান্ত এদিন আর ১২ রন যোগ করে ১৪৮ রানে ফিরে যান। আসিথা ফার্নান্দো সকাল থেকে ভালো সুইং পাচ্ছিলেন। সেই সুইং ব্যবহার করে মিড অনে ক্যাচ বানান শান্তকে। ড্যাডি সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থামতে হয় বাংলাদেশ অধিনায়ককে।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

গলে সিরিজের প্রথম টেস্টে অবশ্য বাংলাদেশের শুরুটা এতটা ভালো ছিল না। গতকাল ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনে ৩ উইকেট হারাতে হয়েছিল সফরকারীদের। স্বাগতিক শ্রীলঙ্কার হয়ে বাংলাদেশের দুশ্চিন্তা বাড়িয়েছিলেন আসিথা ফার্নান্দো এবং থারিন্দু রত্নায়েকে। এক পর্যায়ে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

সেখান থেকে টাইগারদের পথ দেখিয়েছে দুটো দারুণ জুটি। প্রথমে মুশফিক-শান্ত মিলে যোগ করেন ২৬৪ রান। এরপর লিটন-মুশফিকের জুটি।

১৪২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৪৫৯ রান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST