১৭ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীর নন্দনগাছি স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি

স্টাফ রিপোর্টার : ঈশ্বরদী-রহনপুর রুটে চলাচলকারী কমিউটার ট্রেন রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি স্টেশনে আজ মঙ্গলবার সকালে দুই মিনিট যাত্রাবিরতি দেওয়া হয়েছে।

যাত্রাবিরতি দেখতে সকালে হাজারো মানুষ স্টেশনে উপস্থিত হন। নন্দনগাছি স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদের (চাঁদ) নেতৃত্বে এলাকাবাসী আন্দোলন করে আসছেন।

আজ সকাল ৮টা ২০ মিনিটে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি নন্দনগাছি স্টেশনে যাত্রাবিরতি দিলে ট্রেনের গার্ড, চালকসহ অন্য সহকর্মীদের মিষ্টি খাওয়ান আবু সাঈদ। এলাকাবাসী একে অপরকে মিষ্টি খাওয়ান।

এর আগে ১১ জুন এই স্টেশনের সংস্কার ও আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এতে প্রায় দুই ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ ছিল। আটকে পড়ে চারটি ট্রেন। পরে রেলওয়ের কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।

আরও পড়ুনঃ   গণঅভ্যুত্থানে নিহত ৭০৮ জনের তালিকা প্রকাশ করল সরকার

গতকাল সোমবার পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আবদুল আওয়াল স্বাক্ষরিত এক অফিস আদেশে নন্দনগাছি স্টেশনে কমিউটার ট্রেনের যাত্রাবিরতির বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

আজ সকালে নন্দনগাছি স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি উপলক্ষে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ। এ সময় তিনি বলেন, ‘আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা আজ কমিউটার ট্রেনের যাত্রাবিরতির সুবিধা পেলাম। রেল কর্তৃপক্ষের সঙ্গে আমার কথা হয়েছে। অতিসত্বর এই স্টেশন চালু করা হবে। এরপর আমরা মন্ত্রণালয়ে কথা বলে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য কাজ করব।’

আরও পড়ুনঃ   রাসিক পরিদর্শনে জাবি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীবৃন্দ

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, নন্দনগাছি ঐতিহ্যবাহী স্টেশন। ১২ জন কর্মচারীর মধ্যে মাত্র একজন কর্মচারী ছিলেন। এই স্টেশন থেকে কোনো টিকিট কাটার ব্যবস্থা ছিল না; স্টেশন মাস্টার ছিলেন না। আজ অন্তত কমিউটার ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা হয়েছে।

ট্রেনের যাত্রাবিরতি আন্দোলনের সমন্বয়ক রেজাউল করিম বলেন, ‘নন্দনগাছি স্টেশনের বয়স ৯৬ বছর। এই স্টেশন ঘিরে রাজশাহীর চারঘাট, বাঘা ও পুঠিয়া—এই তিন উপজেলার জনগণের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক রয়েছে। এ রকম ঐতিহ্যবাহী একটা স্টেশনকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ কমিউটার ট্রেনের যাত্রাবিরতির মাধ্যমে আমরা আন্দোলনের সুফল পেতে শুরু করেছি। বাকি সুবিধা আদায়ের জন্য আমরা প্রয়োজনে আরও আন্দোলন করে যাব।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার

স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায় : শিক্ষামন্ত্রী

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা : পরিবেশমন্ত্রী

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ১৬

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

নগরীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১২

গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ-সদস্যদের সাথে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

১৪

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ মিশন প্রধানের মতবিনিময়

১৫

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

১৬

বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে কাজ করছে সরকার : তথ্যউপদেষ্টা

১৭

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST