১৭ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

নওগাঁয় দুই চাচাতো ভাইকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : নওগাঁর নিয়ামতপুরে দুই চাচাতো ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম শরীফুল ইসলাম (৪৫)। নিয়ামতপুরের বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে তার বাড়ি।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়। মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্ত থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ

ঘটনার বিবরণ দিয়ে র‌্যাব জানায়, বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের (৪০) সঙ্গে প্রতিবেশী কাশেম হাজী ও তাঁর ছেলে লাল চান, আজিজার, শফিকুল ও মুক্তারের বিরোধ চলছিল। গত ৯ এপ্রিল মেহগনি গাছ কাটা নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি হয়।

এর জের ধরে পরদিন ১০ এপ্রিল সকালে আসামিরা শরিফুল ইসলামকে পিটিয়ে হত্যা করে। শরিফুলকে বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন তার চাচাতো ভাই আজিজুল ইসলাম (৩৫) এগিয়ে গেলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে তিনিও মারা যান।

আরও পড়ুনঃ   রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ: ভোগান্তিতে যাত্রীরা

র‌্যাব জানায়, এ ঘটনায় ৬১ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়। আসামিদের গ্রেপ্তারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও ছায়াতদন্ত শুরু করে। র‌্যাবের চেষ্টায় রাজশাহীর মোহনপুর থেকে আসামি শরীফুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ামতপুর থানায় দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

১০

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১১

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১২

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৪

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৮

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৯

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST