১৬ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

মান্দায় ইউএনও’র হস্তক্ষেপে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা পাকা দোকানঘর আজ সোমবার বেলা ১১টার দিকে প্রশাসনের নির্দেশে উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ আলম মিয়া। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ   মিরপুরে পিস্তলসহ যুবক গ্রেপ্তার

অভিযানে বুলবুলের কফি হাউজ, জবান আলীর নতুন স্থাপনা, মাহফুজুর রহমান সুমনের হোটেলের একাংশসহ চারটি দোকানঘর উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, কুসুম্বা শাহী মসজিদের খতিব মাওলানা মোস্তফা আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া জানান, ‘ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ দেশের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় নিদর্শন। এর সৌন্দর্য ও পবিত্রতা রক্ষার স্বার্থে যেকোনো ধরনের অবৈধ স্থাপনা বরদাস্ত করা হবে না।’

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের দিনব্যাপী কর্মশালা

উল্লেখ্য, কুসুম্বা শাহী মসজিদটি সুলতানি আমলের স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন। এই মসজিদ বাংলাদেশের ৫ টাকার নোটেও স্থান পেয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১০

রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১১

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১২

বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

১৩

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

১৪

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই : এলজিআরডি মন্ত্রী

১৫

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

১৬

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

১৭

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

১৮

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

১৯

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

২০

Design & Developed by: BD IT HOST