১৫ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

লন্ডনের বৈঠক নিয়ে জামায়াতের গাত্রদাহ হওয়া উচিত না: এ্যানি

অনলাইন ডেস্ক : লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে জামায়াতে ইসলামীর গাত্রদাহ হওয়া উচিত না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রোববার (১৫ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, লন্ডনে বৈঠকের মাধ্যমে একটি বিশেষ দলের প্রতি অনুরাগ দেখিয়েছেন প্রধান উপদেষ্টা, জামায়াতের আমিরের এমন বক্তব্য অযৌক্তিক। প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে গাত্রদাহ হওয়া উচিত ছিল না।

আরও পড়ুনঃ   কোনও বিশেষ সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় মুক্ত হতে চান তারেক রহমান

তিনি বলেন, এই বৈঠক নিয়ে কেউ দ্বিমত পোষণ করলে সেটি গণতন্ত্রের জন্য ভালো নয়। জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যের ভিত্তিতে চলা উচিত, যাতে পরবর্তীতে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠন করা যায়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হলেও তার মনোবল শক্ত রয়েছে এখনও। খালেদা জিয়ার পরামর্শে বিএনপি ইতোমধ্যে দেশ গড়ার কাজে নেমে পড়েছে।

আরও পড়ুনঃ   দিল্লি নয়, পিন্ডিও নয়- সবার আগে বাংলাদেশ : তারেক রহমান

এর আগে শনিবার (১৪ জুন) লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতি দেওয়ায় প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে মন্তব্য করে বিবৃতি দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুন্ন করেছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST