১৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

রোগীর স্বজনদের হামলায় আইসিইউতে চিকিৎসক

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে রোগীর স্বজনদের হামলায় গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি থাকা চিকিৎসকের অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। মারধরের কারণে চিকিৎসক রিয়াজ উদ্দিন শিবলুর মাথায় রক্তক্ষরণের আশঙ্কা করছেন চিকিৎসকেরা। আর রক্তক্ষরণ হলে বড় ধরনের বিপদ হতে পারে। সেজন্য তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত রোববার (১৪ এপ্রিল) চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শিশু মারা যাওয়ার ঘটনায় চিকিৎসককে বেধড়ক মারধর করেন রোগীর স্বজনরা। গুরুতর আহত চিকিৎসক রিয়াজ উদ্দিন শিবলুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে। এরপর থেকে এখনো আইসিইউতে ভর্তি আছেন ওই চিকিৎসক।

এ ঘটনায় চিকিৎসকদের একাধিক সংগঠন নিন্দা জানিয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জোরালো আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন চিকিৎসক নেতারা। পাশাপাশি চিকিৎসক সুরক্ষা আইন করার তাগিদ দিচ্ছেন তারা।

আরও পড়ুনঃ   পলিথিন বন্ধে ১ নভেম্বর অভিযান শুরু: পরিবেশ সচিব

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. রিজোয়ান রেহান বলেন, ‘এসব অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনা অগ্রসরমান দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে মারাত্মক হুমকিতে ফেলে দিচ্ছে। ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও দেশের সব চিকিৎসকের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে। চিকিৎসক-স্বাস্থ্য কর্মীদের সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত না হলে রোগীদের সেবাদানে ব্যাঘাত ঘটবে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ প্রধান ডা. হারুন উর রশিদ বলেন, ‘মারধরে মেডিকেল সেন্টারের চিকিৎসক রিয়াজ উদ্দিনের সাব কংজাংটিভাল হেমোরেজ (চোখে তীব্র রক্তক্ষরণ) হয়েছে। পাশাপাশি তিনি মাথায়ও গুরুতর আঘাত পেয়েছেন। এছাড়া তার মাথায় রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে। তাই তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

আরও পড়ুনঃ   নওগাঁ-১ আসনে দুই উপজেলায় পিছিয়ে থেকেও এক উপজেলার ভোটে বিএনপি প্রার্থী বিজয়ী

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. জামাল উদ্দিন বলেন, ‘একজন চিকিৎসক রোগীকে ভালো করে তুলতে তার সর্বোচ্চটা দিয়ে চায়। এখন উল্টো রোগীর স্বজনরা চিকিৎসক পেটাচ্ছেন। এটি অত্যন্ত দুঃখজনক। মারধরের শিকার চিকিৎসক ১৫ মিনিট অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়েছিল। তিনি এখনো শঙ্কামুক্ত নন। বিষয়টি নিয়ে আমরা মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি।’

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা করা না গেলে ভবিষ্যতে চিকিৎসকেরা সিরিয়াস কোনো রোগী ডিল করতে চাইবে না। আমরা চিকিৎসক সুরক্ষা আইন চাই। যাতে করে চিকিৎসকেরা নিরাপদ কর্মস্থল পায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১০

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১১

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৪

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

১৬

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

১৭

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৯

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST