১৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

১৯ ছক্কার তাণ্ডবে কিউই ব্যাটারের ২ বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টিতে একের পর এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের উত্থানের এই সময়ে রেকর্ড ভাঙা-গড়া যেন নিয়মিত রুটিনে পরিণত হয়েছে। ফলে একেকটি বিশ্বরেকর্ডের দখলেও কেবল নাম পরিবর্তন হয়ে ওঠে সময়ের ব্যাপার। এক বছরের ব্যবধানে টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভেঙে দিলেন নিউজিল্যান্ডের ব্যাটার ফিন অ্যালেন। দেড়শ রানের ব্যক্তিগত ইনিংস খেলার পথে তিনি ১৯টি ছক্কা হাঁকিয়েছেন।

আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) তৃতীয় আসর। ওকল্যান্ডে উদ্বোধনী ম্যাচেই ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে রানবন্যা বইয়ে দিয়েছে ফ্রান্সিসকো ইউনিকর্ন। টুর্নামেন্টের ইতিহাসে তারা সর্বোচ্চ ২৬৯ রানের দলীয় সংগ্রহ পেয়েছে। ফ্রান্সিসকো পক্ষে মাত্র ৫১ বলে ১৫১ রানের টর্নেডো ইনিংস খেলেছেন অ্যালেন।

এমন ইনিংস খেলার পথে এই কিউই তারকা মাত্র ৫টি চারের বাউন্ডারি মেরেছেন। ছক্কার সংখ্যাটা জানলে ‘মাত্র’ শব্দটা সহজেই অনুমান করা যাবে। ডানহাতি এই ওপেনার পুরো ইনিংসে হাঁকিয়েছেন ১৯টি ছক্কা। যা টি-টোয়েন্টির ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড। এতদিন ১৮টি ছক্কা নিয়ে রেকর্ডটি যৌথভাবে দুজনের দখলে ছিল। ২০১৭ বিপিএলে ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল রংপুর রাইডার্সের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে এক ইনিংসে ওই রেকর্ড গড়েন। যা টিকে ছিল পরবর্তী ৭ বছর। খেলেছিলেন ৬৯ বলে ১৪৬ রানের ইনিংস।

আরও পড়ুনঃ   অবৈধ সম্পদ : এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২ সেপ্টেম্বর

গেইলের সেই রেকর্ডে ২০২৪ সালে এসে ভাগ বসান এস্তোনিয়ার সাহিল চৌহান। সাইপ্রাসের বিপক্ষে তিনিও সমান ১৮টি ছয় মারেন ১৪৪ রানের ইনিংস খেলার পথে। ফলে এতদিন গেইল-সাহিলই টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি দখলে রেখেছিলেন। যা আজ ভেঙে দিলেন ফিন অ্যালেন। এমন তাণ্ডব চালানোর পথে এই কিউই তারকা প্রথমে ফিফটি পূর্ণ করেন ২০ বলে। পরের ১৪ বলেই তিনি ম্যাজিক ফিগারে পৌঁছান। সবমিলিয়ে ৩৪ বলে অ্যালেন সেঞ্চুরি করলেন, যা এমএলসি’র ইতিহাসে দ্রুততম এবং সবমিলিয়ে তৃতীয় (যৌথভাবে)।

এতদিন এমএলসিতে ৪০ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল নিকোলাস পুরানের। তার চেয়ে ৬ বল কম খেলে ম্যাজিক ফিগার পূর্ণ করলেন অ্যালেন। এ ছাড়া ২৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার আরও একটি বিশ্বরেকর্ড গড়েছেন। ৪৯ বলে তার দেড়শ রান টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে দ্রুততম। এতদিন রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকান ব্যাটার ও ‘বেবি এবি’খ্যাত ডেওয়াল্ড ব্রেভিসের। তিনি ৫২ বলে ১৫০ রান করেছিলেন। এ ছাড়া কেবল বাউন্ডারিতেই ১৩৪ রান করেছেন অ্যালেন। যা সানপ্রান্সিসকো’র হয়ে বাউন্ডারিতে সর্বোচ্চ রান।

আরও পড়ুনঃ   কুয়েত ফুটবলপ্রেমীদের অভ্যর্থনায় বাংলাদেশ দল

অ্যালেন ছাড়া সানপ্রান্সিসকো’র হয়ে সঞ্জয় কৃষ্ণমুর্তি ৩৬ ও হাসান খান ৩৮ রান করলে ৫ উইকেটে তারা এমএলসির সর্বোচ্চ ২৬৯ রানের পুঁজি পায়। সেই লক্ষ্য তাড়ায় মাত্র ১৪৬ রানে গুটিয়ে গেছে ওয়াশিংটন ফ্রিডম। ওপেনিং ম্যাচে হেরেছে ১২৩ রানের বড় ব্যবধানে। দলের পক্ষে সর্বোচ্চ রাচিন রবীন্দ্র ৪২ এবং মিচেল ওয়েন ৩৯ রান করেন। সানপ্রান্সিসকো’র পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন হারিস রউফ ও হাসান খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১০

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১১

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১২

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৩

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৪

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৬

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৭

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৮

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST