১২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে কোল্ড স্টোরেজে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে অবস্থান

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে অতিরিক্ত অর্থ আদায় এবং ডিজিটাল মিটারের মাধ্যমে ওজনে অনিয়মের অভিযোগ তুলে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় আলু চাষি ও ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে এই কর্মসূচি শুরু হয়। পবা উপজেলার বায়া এলাকায় অবস্থিত রহমান সীর্স কোল্ড স্টোরেজের সামনে এই কর্মসূচিতে অংশ নেন প্রায় পাঁচ শতাধিক চাষি ও ব্যবসায়ী। অর্ধদিবসব্যাপী এ কর্মসূচিতে তারা দুই দফা দাবি উত্থাপন করেন—কোল্ড স্টোরেজে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ ও ডিজিটাল মিটারের মাধ্যমে ওজনে অনিয়ম রোধ।

আরও পড়ুনঃ   রুয়েটে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু

অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন চাষি ও ব্যবসায়ী আহাদ আলী, হাসান, হাবিব, সালাম হাজী, মিঠু হাজী, কামরুল, গাফফার, মুন্টু, মতিন, শামসুদ্দিন, আফজাল ও বুলবুলসহ অনেকে।

আন্দোলনকারীরা জানান, আলু সংরক্ষণের নামে প্রতি বস্তায় অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। একইসঙ্গে ডিজিটাল মিটারের মাধ্যমে বর্জ্যসহ আলুর ওজন নির্ধারণ করায় প্রকৃত মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তাদের অভিযোগ, কর্মসূচি চলাকালে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় চাইলেও নির্ধারিত সময়ের মধ্যে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এতে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত চাষি ও ব্যবসায়ীরা।

আরও পড়ুনঃ   ক্রীড়াঙ্গনের সার্চ কমিটি পুনর্গঠন

আন্দোলনকারীরা আরও জানান, দাবি বাস্তবায়নে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে তারা বায়া সড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

পরে আন্দোলনকারীরা সাময়িকভাবে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST