১২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের

অনলাইন ডেস্ক : পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে ইরান। একইসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তিনি এখন আগের চেয়ে ‘কম আশাবাদী’।

২০১৫ সালের চুক্তি বাতিলের পর নতুন পারমাণবিক সমঝোতার উদ্দেশ্যে এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরান পাঁচ দফা আলোচনা করেছে। চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় ফিরে ট্রাম্প আবারও ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ কৌশল চালু করেন। তিনি আলোচনার মাধ্যমে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছার চেষ্টার পাশাপাশি তেহরানকে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়ে আসছেন।

বুধবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিই আমাদের আওতায়, আমরা সেগুলোর অবস্থান জানি এবং প্রয়োজনে বিনা দ্বিধায় তা লক্ষ্য করব।’ তবে তিনি একইসাথে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আশা করি, পরিস্থিতি সেখানে পৌঁছবে না, আলোচনা সফল হবে।’

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অনেক সামরিক ঘাঁটি রয়েছে। বৃহত্তম সামরিক ঘাঁটিটি কাতারে অবস্থিত।

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বাড়ছে। তেহরান একে ‘অপরিহার্য অধিকার’ বলে উল্লেখ করছে, আর যুক্তরাষ্ট্র বলছে এটি তাদের জন্য ‘লাল রেখা’।

গত মাসে উপসাগরীয় সফরে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে। কিন্তু সোমবার নিউইয়র্ক পোস্টের পডকাস্ট ‘পড ফোর্স ওয়ান’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এখন আগের চেয়ে অনেক কম আশাবাদী। হয়তো তারা (ইরান) আর চুক্তি চায় না। কী আর বলা যায়?’

আরও পড়ুনঃ   সীমান্তে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ, দাবি ভারতীয় গণমাধ্যমে

তিনি বলেন, ‘আমি নিশ্চিত না। আগে মনে হয়েছিল (চুক্তি হবে), কিন্তু এখন দিন যত যাচ্ছে, আমার আত্মবিশ্বাস তত কমে যাচ্ছে। ওদের দিক থেকে বিলম্ব হচ্ছে বলে মনে হচ্ছে, এটা দুঃখজনক। কয়েক মাস আগের তুলনায় এখন আমি অনেক কম আত্মবিশ্বাসী।’

ট্রাম্প আরও বলেন, ‘ওদের মধ্যে কী যেন একটা পরিবর্তন এসেছে। এখন আমি চুক্তি হওয়ার ব্যাপারে অনেক কম আশাবাদী… হতে পারে তারা চুক্তি চায় না—আমি কী বলব? আবার হতে পারে চায়ও। এখনও কিছুই চূড়ান্ত নয়।’

ট্রাম্প জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবে না। ‘মানুষের প্রাণহানি ছাড়া যদি তা ঠেকানো যায়, তবে তা আরও ভালো হবে,’ বলেন তিনি।

বর্তমানে ইরান ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা ২০১৫ সালের চুক্তিতে নির্ধারিত ৩.৬৭ শতাংশ মাত্রার বহু গুণ বেশি। যদিও এটি এখনও পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ মাত্রাট চেয়ে নেক কম।

আরও পড়ুনঃ   ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে আমিরাত

তেহরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। তবে পশ্চিমা দেশগুলো, বিশেষত যুক্তরাষ্ট্র ও ইসরাইল, বরাবরই অভিযোগ করে আসছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী সম্প্রতি বলেন, ‘সমৃদ্ধকরণ আমাদের পারমাণবিক কর্মসূচির মূল চাবিকাঠি। ওয়াশিংটনের এতে হস্তক্ষেপ করার অধিকার নেই।’

গত ৩১ মে পঞ্চম দফা আলোচনার পর ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু প্রস্তাব পেয়েছে। যদিও তেহরানের দাবি, ওই খসড়ায় অস্পষ্টতা রয়েছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত স্পষ্ট কোনো অঙ্গীকার নেই।

একইসঙ্গে ইরান জানিয়েছে, তারা একটি পাল্টা প্রস্তাব প্রস্তুত করছে। এদিকে সোমবার থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নর্স বৈঠক শুরু হয়েছে। বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

আইএইএ একটি প্রতিবেদনে ইরানের সহযোগিতাকে ‘অসম্পূর্ণ’ হিসেবে বর্ণনা করেছে, বিশেষত যেসব স্থানে পূর্বে অনিয়ন্ত্রিত পারমাণবিক উপাদান পাওয়া গেছে সেগুলোর ব্যাখ্যা দিতে তেহরান ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

তবে ইরান আইএইএ-র ওই প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে বলেছে, এটি ইসরাইলের দেওয়া ‘জাল নথির’ ওপর ভিত্তি করে তৈরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

১৩

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

১৪

হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

১৫

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

১৬

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

১৮

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

২০

Design & Developed by: BD IT HOST