১১ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

দুই দফা দাবিতে টানা অবস্থানে তথ্য আপারা

অনলাইন ডেস্ক : দুই দফা দাবিতে টানা ১৫ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে আছেন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। বুধবার (১১ জুন) ১৫তম দিন হিসেবে সকাল সাড়ে ৯টা থেকে তারা এই কর্মসূচি শুরু করেন।

এ দিন দেখা গেছে, আন্দোলনকারীরা প্রেস ক্লাব চত্বরে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে তাদের প্রতি বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে।

আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘তথ্য আপা (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পে কর্মরতরা দুটি প্রধান দাবি উত্থাপন করেছেন। একটি হচ্ছে তাদের সমগ্রেডে পদ সৃষ্টি করে রাজস্ব খাতে স্থানান্তর এবং দীর্ঘদিন ধরে কেটে নেওয়া বেতনভাতা অবিলম্বে পরিশোধ করা।

আরও পড়ুনঃ   জান্নাতুল মাওয়া জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল

গত ২৮ মে থেকে আন্দোলন শুরু হয়। এমনকি ঈদের দিন (৭ জুন) ও ঈদের পরদিনও (৮ জুন) তারা জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যান। এর আগে ১ জুন সরকারি বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গিয়ে অবস্থান নেন তারা। যদিও সেদিন সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস মেলেনি; বরং বিকেলে পুলিশ তাদের জোর করে সরিয়ে দেয়।

আরও পড়ুনঃ   ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

আন্দোলনকারীরা জানান, ২০১৮ সালের নভেম্বরে পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে তারা এ প্রকল্পে যোগ দেন। বর্তমানে দেশের ৪৯২টি উপজেলায় মাঠপর্যায়ে কর্মরত আছেন ১ হাজার ৯৬৮ জন। এদের মধ্যে রয়েছেন তথ্যসেবা কর্মকর্তা (দশম গ্রেড), তথ্যসেবা সহকারী (১৬তম গ্রেড) ও অফিস সহায়ক (২০তম গ্রেড) পদে নিযুক্ত কর্মীরা।

তৃণমূল নারীদের জন্য স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আইন, জেন্ডার, ব্যবসা, পরিবার পরিকল্পনা ও সাইবার সিকিউরিটি—এই ৮টি গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য ও সহায়তা দিয়ে যাচ্ছেন ‘তথ্য আপারা’। সরকারিভাবে মূল্যায়ন ও স্বীকৃতি না মেলায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST