১১ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দামকুড়া থানায় দায়ের হওয়া একটি চুরির মামলায় অভিযান চালিয়ে চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাসহ মো. রাসেল (৩৭) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত মো. রাসেল, বোয়ালিয়া থানার পঞ্চবটি (শেখের চক) এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে সে রাজপাড়া থানার বসুয়া (পাউরুটি ফ্যাক্টরির পাশে) এলাকায় বসবাস করেন।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর আলী আকবর নামে অটোরিকশা চালক গ্যারেজ থেকে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হন। রাতে তিনি সাহেব বাজার থেকে দুই যাত্রী নিয়ে দামকুড়া বাজারে রওনা দেন। সেখানে পৌঁছিয়ে তারা একটি চায়ের দোকানে বসে চা পান করেন। চা পান করার কিছুক্ষণ পর আলী আকবর শারীরিকভাবে অসুস্থ অনুভব করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ১

পরে ওই দুই যাত্রীকে নিয়ে ফেরার পথে আলী আকবর জ্ঞান হারিয়ে ফেলেন। এ সুযোগে যাত্রীবেশে চোররা তার অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

পরদিন, ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে পবা থানার রামচন্দ্রপুর বাজারের একটি ডেকোরেটরের দোকানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় নগরীর দামকুড়া থানায় একটি মামলা রুজু হয়।

মামলা রুজু পরবর্তীতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ আসামি গ্রেপ্তারসহ অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধারে অভিযান শুরু করেন। আরএমপি ডিবির এসআই মো: জাকির হোসাইন ও তার টিম গত ০৯ জুন রাত সোয়া ১০ টায় নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটী এলাকা থেকে আসামি রাসেলকে গ্রেপ্তার করে। পরদিন ১০ জুন তাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামাদিসহ গ্রেপ্তার ৩ জুয়াড়ি

রিমান্ডে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত পৌনে ৮টার দিকে শিরোইল এলাকা থেকে মামলার চোরাই মালামাল একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে রাসেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST