১০ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

অভ্যুত্থানের পর ‘হতাশ’ বাঁধন

অনলাইন ডেস্ক : জুলাই আন্দোলনে ব্যাপক সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছাত্র-জনতার পক্ষে রাস্তায় নেমেছিলেন; অনড় ছিলেন তৎকালীন সরকার পতনের দাবিতে।

কিন্তু অভিনেত্রী বাঁধন মনে করেন, জুলাই আন্দোলন কিংবা অভ্যুত্থানের ১০ মাস পার হয়ে গেলেও দেশের খুব একটা পরিবর্তন হয়নি। শুধু তাই নয়, পেশাগত জীবনে নানা ক্ষতির মুখে পড়েছেন বলেও দাবি অভিনেত্রীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হন বাঁধন। সেখানে হতাশার ছাপ রেখে অভিনেত্রী বলেন, ‘গণ-অভ্যুত্থানের আগে তার তিনটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল, যার মধ্যে একটি ফিল্মের সাইনিং হওয়ার কথা ছিল ২৫ জুলাই, এবং আরেকটির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত বছরের ৩০ আগস্ট থেকে। কিন্তু সংশ্লিষ্ট দুইজন প্রযোজক এখন নানা সমস্যায় থাকায় তারা আর কাজটি করতে আগ্রহী নন। এসব প্রযোজক আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সেই রাজনৈতিক যোগসূত্রের কারণেই তারা এখন পিছিয়ে এসেছেন।’

আরও পড়ুনঃ   আলোচিত ডাক্তার সাবরিনা এবার নাটকে

এছাড়াও জুলাই অভ্যুত্থানের পর শিল্পীদের প্রতি বিদ্বেষ, হেনস্তা ও মিথ্যা মামলার প্রবণতা বেড়েছে বলেও দাবি করেন বাঁধন। অভিনেত্রী বলেন, ‘আমার একজন কো-আর্টিস্টকে গ্রেপ্তার করা হয়েছে। একটা মিথ্যা মামলার আসামি করা হয়েছে তাকে। আমার সঙ্গে হয়েছে, আমার আশপাশের মানুষের সঙ্গে হয়েছে।’

আরও পড়ুনঃ   হিরানির সিনেমায় শাহরুখ-সামান্থা, সত্যিই গুঞ্জন

বাঁধন বলেন, ‘আমার এক্সপেক্টেশনও অনেক হাই ছিল এই সরকারের কাছ থেকে। কিন্তু সিস্টেমটা তো আসলে আগেরটাই রয়ে গেছে। আমি কোনো কিছুর পরিবর্তন দেখছি না।’

উল্লেখ্য, এই ঈদে মুক্তি পেয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত থ্রিলারধর্মী সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’। নারীপ্রধান এই গল্পে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। সানী সানোয়ারের পরিচালনায় সিনেমাটিতে আরো অভিনয় করেছেন পূজা এগনেস ক্রুজ, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদসহ একাধিক তারকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১১

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১২

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৪

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৫

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৬

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৭

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১৮

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৯

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST