৮ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ড. ইউনূস-নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা বিনিময়

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার (৮ জুন) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা বিনিময়ের চিঠিগুলো শেয়ার করা হয়।

৪ জুন পাঠানো শুভেচ্ছাবার্তায় নরেন্দ্র মোদি বলেন, এই পবিত্র উৎসব সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এবং লাখো ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই উৎসব অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে উদ্‌যাপন করেন। এটি আমাদের ত্যাগ, করুণা ও ভ্রাতৃত্বের চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অপরিহার্য।

আরও পড়ুনঃ   ব্যক্তির বিচার নয়, আমরা অপরাধের বিচার করতে চাই -অ্যাটর্নি জেনারেল

শুভেচ্ছাবার্তায় ড. মুহাম্মদ ইউনূসের সুস্বাস্থ্য ও সুস্থতাও কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী।

ভারতীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তার উত্তরে শুক্রবার (৬ জুন) প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, পবিত্র ঈদুল আজহার এই শুভ উপলক্ষে আপনার (মোদি) চিন্তাশীল বার্তা, আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দনের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ, যা আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক মূল্যবোধকে প্রতিফলিত করে। আমি এই পবিত্র ঈদ উপলক্ষে আপনাকে এবং আপনার মাধ্যমে ভারতের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।

আরও পড়ুনঃ   চারঘাটে ব্রাক শিখা প্রকল্পের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা এমন একটি উৎসবের সময়, যা মুসলিম সম্প্রদায়কে উৎসব, ত্যাগ, উদারতা ও ঐক্যের চেতনায় একত্রিত করে এবং বিশ্বব্যাপী জনগণের বৃহত্তর কল্যাণের জন্য একসাথে কাজ করতে আমাদের সকলকে অনুপ্রাণিত করে। আমি বিশ্বাস করি যে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার চেতনা আমাদের জনগণের কল্যাণের জন্য একসাথে কাজ করতে নির্দেশনা দেবে।

ড. মুহাম্মদ ইউনূস এও বলেন, এই পবিত্র ঈদে আমি আপনার (মোদি) সুস্বাস্থ্য ও সুখ এবং ভারতের জনগণকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করি।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST