৮ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

অনলাইন ডেস্ক : ইউক্রেনের মধ্যাঞ্চলে রাতভর রাশিয়ার ড্রোন ও বিমান হামলায় এক ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে রোববার আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন।

কিয়েভ থেকে এএফপি জানায়, রাশিয়া ডিনিপ্রোপেট্রোভস্কের শিল্পাঞ্চলে ড্রোন, কামান ও রকেট লঞ্চার দিয়ে হামলা চালায়। হামলায় ভবন এবং বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ইস্তাম্বুলের সর্বশেষ আলোচনায় তিন বছরের যুদ্ধের অবসান ঘটাতে ব্যর্থ হওয়ায় রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার হামলা বৃদ্ধি করেছে।

আরও পড়ুনঃ   কানাডায় ৮০ আরোহী নিয়ে অবতরণের সময় উল্টে গেল বিমান

দিনিপ্রোপেট্রোভস্ক কাউন্সিলের প্রধান মাইকোলা লুকাশুক বলেছেন, ‘রাশিয়া সিনেলনিকিভস্কি জেলায় বোমা হামলা চালিয়েছে। হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।’

লুকাশুক বলেন, ‘তার পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’

তিনি আরো বলেন, ‘হামলায় পাঁচটি ব্যক্তিগত বাড়ি ও একটি কিন্ডারগার্টেনও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

অন্যদিকে, নিকোপোল জেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠান, চারটি বাড়ি এবং বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কয়েকদিন আগে রাশিয়ার বিমান হামলায় ডিনিপ্রোপেট্রোভস্কের সেনা প্রশিক্ষণ কেন্দ্রে ১২ জন সৈন্য নিহত হয়।

রাশিয়ার বিমান ঘাঁটিতে কিয়েভের হামলার প্রতিশোধ হিসাবে মস্কো সাম্প্রতিক দিনগুলোতে একের পর এক হামলা চালিয়েছে যাচ্ছে।

আরও পড়ুনঃ   দেশে দেশে চলছে নতুন বছরকে বরণ

উভয় পক্ষই একে অপরকে বৃহৎ পরিসরে বন্দী বিনিময় বিলম্বিত করার জন্য অভিযুক্ত করেছে। যা ইস্তাম্বুলে আলোচনার একমাত্র সুনির্দিষ্ট ফলাফল।

এই সপ্তাহের শেষে উভয় পক্ষের এক হাজারেরও বেশি লোককে মুক্তি দেওয়ার কথা ছিল।

মস্কো শনিবার দাবি করেছে, ইউক্রেন বন্দী সেনা বিনিময়ের জন্য কোনো তারিখ চূড়ান্ত করেনি। অন্যদিকে কিয়েভ অভিযোগ করেছে, রাশিয়া আগের নির্ধারিত শর্ত না মেনে ‘নোংরা খেলা’ খেলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST