১৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলে হামলা নিয়ে যা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : অতিসম্প্রতি ইসরায়েলে যে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী, সেই হামলা ছিল ‘সংক্ষিপ্ত’ এবং এতে শুধু সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। রোববার রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান।

সংবাদ সম্মেলনে আবদুল্লাহিয়ান বলেন, ‘আমাদের সেনাবাহিনীর লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের গোয়েন্দা বিভাগ ও সামরিক বিভাগের বিভিন্ন স্থাপনা। কারণ গত ৬ মাস ধরে জায়নবাদী এই রাষ্ট্রটি চালাচ্ছে এই দু’টি বিভাগই।’

‘আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলের কোনো অর্থনৈতিক বা জনসমাগমপূর্ণ স্থানে হামলা চালায়নি। এমনকি সামরিক স্থাপনায় হামলার ক্ষেত্রে এমন সব স্থাপনা বা এলাকা এড়িয়ে যাওয়া হয়েছে, যেখানে সেনা সদস্য বা সেনা-কর্মকর্তারা থাকেন কিংবা অবস্থান করেন…জায়নবাদী এই রাষ্ট্রটিকে হুঁশিয়ারি দেওয়ার জন্য সংক্ষিপ্ত এই হামলা জরুরি ছিল।’

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

ইসরায়েলে মার্কিন সামরিক ঘাঁটিতেও হাশলা চালানো হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানি দূতাবাসে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে নিহত হন ১৩ জন। নিহতদের মধ্যে ইরানের সামরিক বাহিনীর একজন কমান্ডার ও একাধিক সেনা কর্মকর্তা ছিলেন।

হামলার দায় এখন পর্যন্ত ইসরায়েল স্বীকার করেনি। তবে সাক্ষ্য-প্রমাণ যা পাওয়া গেছে,তাতে হামলাটি যে আইডিএফ করেছিল— তা পরিষ্কার।

গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন— এই হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে।

আরও পড়ুনঃ   ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ফেরাল জাতিসংঘ

তারপর শনিবার রাত ও সোমবার ইসরাইলকে লক্ষ্য করে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। হামলায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। বেশিরভাগ ড্রোন-ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। তবে ইসরায়েলের ৯টি স্থাপনায় ইরানি ড্রোন আঘাত হানতে সফল হয়েছে বলে জানা গেছে।

ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সঙ্গে চরম দ্বন্দ্ব রয়েছে ইরানের। সেই দ্বন্দ্ব আরও ব্যাপকভাবে বেড়েছে গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ফরিদপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা

রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত

নেতৃত্ব নির্বাচনে ভোটযুদ্ধ: ৪৬ প্রার্থীর লড়াইয়ে জমে উঠেছে রাজশাহী চেম্বারে ভোট

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

১০

ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

১১

উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

১২

নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৪

রাবি মেডিকেলে তালা দিয়েছে শিক্ষার্থীরা

১৫

উদ্ভাবন শক্তির বিকাশ ঘটাতে প্রশ্ন করা শিখতে হবে : শিক্ষার্থীদের উদ্দেশ্যে রুয়েট উপাচার্য

১৬

ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

১৭

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

১৯

রাজশাহীর মীরেরচক জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST