৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

নিরাপদে পশু ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে সিটি পশুর হাট পরিদর্শন করেন আরএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নগরবাসীর নিরাপদ পশু ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে রাজশাহী নগরীর সিটি পশুর হাট পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

আজ ৪ জুন, দুপুর সোয়া ১২ টায় সিটি হাটে উপস্থিত হয়ে পুলিশ কমিশনার হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। হাটের আইনশৃঙ্খলা রক্ষা, জাল টাকা প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলো সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার বলেন, হাটের সার্বিক নিরাপত্তা এখন পর্যন্ত সন্তোষজনক। সিটি হাটসহ আরএমপি’র আওতাধীন মোট ১২টি হাটে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় বিশেষভাবে সিসিটিভি ক্যামেরার গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রতিটি হাটেই তা স্থাপন নিশ্চিত করা হয়েছে। ইউনিফর্মধারী পুলিশ ছাড়াও সাদা পোশাকে পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। হাটে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। র‍্যাব এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

সাম্প্রতিক করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে ক্রেতা-বিক্রেতাকে আরএমপি’র পক্ষ থেকে জনসচেতনতামূলক কথা উল্লেখ করে তিনি বলেন, “করোনা মোকাবেলায় জনসচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে হাটে আগত সবাই মাস্ক পরে আসে।

তিনি আরও বলেন, “এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ‘মলম পার্টি’ ও ‘অজ্ঞান পার্টি’র বিরুদ্ধে সাদা পোশাকে পুলিশ সদস্যরা কঠোরভাবে কাজ করে যাচ্ছে। ছিনতাই বা চাঁদাবাজি রোধে আরএমপি, হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের সমন্বয়ে একযোগে কাজ চলছে। জাল টাকা শনাক্তকরণ ও অর্থ লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে। তাদের পক্ষ থেকে জাল টাকা শনাক্তকরণ মেশিন রাখা হয়েছে এবং ব্যাংকের পক্ষা থেকে বুথ স্থাপন করা হয়েছে। এসময় তিনি ক্রেতা-বিক্রেতা ও হাট কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আরও পড়ুনঃ   জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি

এসময় উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। তাছাড়া সিটিহাটের ইজারাদার, ব্যবসায়ী এবং বাজার কমিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST