৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে হারানো মোবাইল উদ্ধার করে দিল পুলিশ

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ৫৬টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার ফারজানা ইসলাম নিজ হাতে এসব মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. শরিফুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুনঃ   সেঞ্চুরি না পেলেও আক্ষেপ নেই ছক্কার রেকর্ডগড়া তামিমের

পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার বিভিন্ন থানায় মোবাইল হারিয়ে ৫৬ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল তথ্যপ্রযুক্তির সহায়তায় দক্ষতার সঙ্গে তদন্ত চালিয়ে মোবাইল ফোনগুলো শনাক্ত করে উদ্ধার করে।

উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে—ভিভো ৬টি, স্যামসাং ১১টি, শাওমি ৫টি, রিয়েলমি ১৪টি, ইনফিনিক্স ৫টি, ওয়ালটন ৩টি, টেকনো ৩টি, ওপ্পো ৮টি এবং ওয়ানপ্লাস ১টি।

মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দিয়ে পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, “আমরা চেষ্টা করেছি প্রতিটি ফোন তার প্রকৃত মালিকের হাতে পৌঁছে দিতে। এতে আমরা যেমন আনন্দিত, তেমনি অনুপ্রাণিত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হবে বলে আমরা প্রত্যাশা করি।”

আরও পড়ুনঃ   রুয়েটে তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু

নিজেদের হারানো মোবাইল ফিরে পেয়ে উপস্থিত মালিকরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, এ ধরনের মানবিক ও সময়োপযোগী উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা সৃষ্টি করছে এবং পুলিশের প্রতি সম্মান বাড়াচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST