৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

‘পাকিস্তানের’ আব্বাসসহ নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে চার নতুন মুখ

অনলাইন ডেস্ক : ২০২৫-২৬ মৌসুমের জন্য নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। প্রথমবারের মতো ডাক পেয়েছেন চার ক্রিকেটার। এ ছাড়া চুক্তিতে জায়গা হয়নি বেশ কয়েকজন ক্রিকেটারের।

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবার জায়গা করে নিয়েছেন মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, জ্যাকারি ফোকস ও মিচেল হে। চার ক্রিকেটারই ‘এ’ দলের হয়ে বাংলাদেশে সফর করে গেছেন।

নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে খেলা এ চার ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটেও একাধিক ম্যাচ খেলেছেন। ওয়ানডে অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন পাকিস্তানি বংশোদ্ভুত অলরাউন্ডার আব্বাস। কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন এই অলরাউন্ডার।

পাকিস্তানের বিপক্ষে গেল মার্চে দুর্দান্ত খেলেছিলেন মিচেল হে। ৭ ছক্কায় ৭৮ বলে ৯৯ রানের ইনিংস খেলেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিলেটে আনঅফিসিয়াল টেস্টে ৮১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তাতেই জায়গা মিলেছে কেন্দ্রীয় চুক্তিতে।

আরও পড়ুনঃ   ঐতিহাসিক ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

সিলেটে বাংলাদেশি ব্যাটারদের কাঁদিয়েছেন ভারতীয় বংশোদ্ভুত লেগস্পিনার আদিত্য আশোক। সিলেট টেস্টে একাই ৬ উইকেট শিকার করেছেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। সেই ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার নায়ক আদিত্য আশোক। এবার তাকেও চুক্তিতে রেখেছে কিউই ক্রিকেট বোর্ড।

প্রথমবার চুক্তিতে আসা আরেকজন ২২ বছর বয়সী অলরাউন্ডার জ্যাকারি ফোকস। জাতীয় দলে খেলেছেন ১ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি। ‘এ’দলের বাংলাদেশ সফরে ওয়ানডেতে ১৪ রান ও ২ উইকেট এবং চারদিনের ক্রিকেটে ৩৯ রানের পাশাপাশি তিনটি উইকেট তুলেছেন তিনি।

সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা এবং বাংলাদেশ ‘এ’ দলকে লড়াইয়ের স্বাদ দেওয়া এই চার ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে নিউজিল্যান্ড। চুক্তি থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার ইশ সোধি, বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল এবং ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফর করে যাওয়া অলরাউন্ডার জশ ক্লার্কসন। অবসর নিয়েছেন পেসার টিম সাউদি।

আরও পড়ুনঃ   রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

অনুমিতভাবেই কেইন উইলিয়ামসন এবার কেন্দ্রীয় চুক্তিতে নেই। চুক্তিবদ্ধ হননি ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সেইফার্ট এবং লকি ফার্গুসনও। এনজেডসি জানিয়েছে, এই খেলোয়াড়দের সঙ্গে খণ্ডকালীন চুক্তি নিয়ে আলোচনা এখনও চলমান।

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের তালিকা :
মোহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, মিচেল হে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রউর্কে, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, নাথান স্মিথ ও উইল ইয়াং।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST