২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৫ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার যুবকের নাম হাবিব আলী (২২)। নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামে তার বাড়ি। গত ৪ এপ্রিল বাগমারা উপজেলার রনশিবাড়ি গ্রামে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার পর থেকেই হাবিব আলী আত্মগোপনে ছিলেন। সেদিন আমিনুল টাকা ছিনিয়ে নিতে আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান।

আরও পড়ুনঃ   অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু বুধবার: স্বরাষ্ট্র উপদেষ্টা

এ সময় বাজারের লোকজন আমিনুলকে ধরে ফেলেন এবং মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশের একটি দল গিয়ে আমিনুলকে হেফাজতে নেয়। এ সময় প্রায় হাজারখানেক মানুষ পুলিশের ওপর হামলা চালান। তারা আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেন।

আরও পড়ুনঃ   সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন উপদেষ্টা রিজওয়ানা

এ সময় বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে গিয়ে বাগমারা থানার সাতজন পুলিশ সদস্যও আহত হন।

সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, ওই ঘটনার পর বাগমারা থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এ মামলায় গত ২১ মে চট্টগ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তার হাবিবকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

রাষ্ট্রপতি প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

১০

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে জাইকা’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

১১

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

১২

সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত

১৩

রাস্তায় অবৈধ স্থাপনা করে জনদুর্ভোগ করায় তিন ব্যাক্তিকে জরিমানা

১৪

রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময়

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

১৯

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST