৩০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

যে যেভাবেই বলুক মানুষ নির্বাচন চায়: মিনু

স্টাফ রিপোর্টার :  যে যেভাবেই বলুক না কেন, বাংলাদেশের মানুষ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বিএনপি প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীর শাহমখদুম দরগা শরীফের সামনে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাজশাহী জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা দল আয়োজিত এই অনুষ্ঠানে মিনু বলেন, ‘যে যেভাবেই বলুক না কেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য তাকিয়ে আছে। আমরা আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের নির্বাচন হবে এবং শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের আল্লাহ সুযোগ দিলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে।’

আরও পড়ুনঃ   ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের কার্যক্রম থাকবে না, এটা কীভাবে সম্ভব: জাহিদুল ইসলাম

রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিনু বলেন, “শহীদ জিয়া গণতন্ত্রের জন্য বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। সেই গণতন্ত্র আগামী দিনে আবার সুপ্রতিষ্ঠিত হবে। শহীদ জিয়ার আদর্শে ও বেগম খালেদা জিয়ার যে আদর্শে আজকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তাঁর নেতৃত্বে বাংলাদেশকে শহীদ জিয়ার মতো আবার স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে।”

আরও পড়ুনঃ   শার্শার বাহাদুরপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা

জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি নজরুল ইসলাম খোকার সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইটের সঞ্চালনায় অনুষ্ঠানে নগরের বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST