৩০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

আপিল আদালতের আদেশে ট্রাম্পের শুল্ক আপাতত বহাল

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তার কঠোর শুল্কনীতির পক্ষে সাময়িক জয় পেয়েছেন। কারণ চীনসহ অন্যান্য বাণিজ্য অংশীদারদের ওপর আরোপিত ব্যাপক আমদানী শুল্ক আপাতত বহাল রেখেছে আপিল আদালত।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, এই সাময়িক স্বস্তির ফলে আপিল প্রক্রিয়া এগিয়ে নিতে পারবে ট্রাম্প প্রশাসন।

এর আগে, বুধবার মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য আদালত ট্রাম্প ঘোষিত বেশিরভাগ শুল্ক বাতিল করে দেয়। রায়ে আরো বলা হয়, প্রেসিডেন্ট তার সাংবিধানিক ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন।

আপিল আদালতের রায়কে স্বাগত জানালেও নিউইয়র্কের ম্যানহাটনভিত্তিক বাণিজ্য আদালতকে তুলোধুনো করেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আদালতের এই ‘বাধা’ দ্রুত ও চূড়ান্তভাবে বাতিল করা উচিত।

আরও পড়ুনঃ   ইসরায়েলি সৈন্যকে ‘বন্দী’ করার দাবি হামাসের

‘ট্রুথ সোশ্যাল’ দেওয়া দীর্ঘ পোস্টে ট্রাম্প লেখেন, ‘গোপন চক্রান্তকারীরা আমাদের জাতিকে ধ্বংস করতে পারবে না!’ বিচার বিভাগ তার প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছেন বলেও অভিযোগ করেন তিনি।

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের বৈদেশিক বাণিজ্য সম্পর্ক ঢেলে সাজানোর উদ্যোগ নেন ট্রাম্প। সে সময় বিভিন্ন দেশের ওপর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে শুল্ক আরোপ করেন তিনি।

তবে, মার্কিন প্রেসিডেন্টের বারবার শুল্ক আরোপ ও স্থগিত করার সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সৃষ্টি করে এবং সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়।

বৃহস্পতিবার আপিল আদালতের রায়ের আগে হোয়াইট হাউসকে সংশ্লিষ্ট শুল্ক স্থগিতে ১০ দিন সময় দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ   রাজশাহীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৫ জন

ট্রাম্প প্রশাসন ওই রায়কে ‘স্পষ্টত ভুল’ বলে আখ্যা দেয়। কারণ তাদের বিশ্বাস ছিলো এটি আপিলে বাতিল হয়ে যাবে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন, ‘এই বিচারকরা নির্লজ্জভাবে তাদের ক্ষমতার অপব্যবহার করে প্রেসিডেন্ট ট্রাম্পের কর্তৃত্ব হরণের চেষ্টা করেছেন।’

তিনি আরো বলেন, ‘সুপ্রিম কোর্টকে অবশ্যই শুল্কবিতর্কের অবসান করতে হবে’। তবে ট্রাম্পের হাতে আইনি পথেও শুল্ক আরোপের ক্ষমতা রয়েছে বলেও ইঙ্গিত দেন লেভিট।

এদিকে, ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালত আলাদা রায়ে ট্রাম্পের কিছু শুল্ককে অবৈধ ঘোষণা করেছে। পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে ১৪ দিনের মধ্যে আপিল করতে নির্দেশ দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১০

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১২

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৩

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১৫

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

২০

Design & Developed by: BD IT HOST