২৮ মে ২০২৫
অনলাইন সংস্করণ

জেলা তথ্য অফিসের আয়োজনে ‘তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান

স্টাফ রিপোর্টার : ২৮ মে বুধবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে অবস্থিত শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে ‘তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অুনষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ রুহুল আমিন। এ সময় সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আঃ গফুর এবং মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহীর উপ-পরিদর্শক আল আমিন হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে: প্রধানমন্ত্রীর আশাবাদ

সভায় প্রধান অতিথি মোঃ রুহুল আমিন বলেন, বাংলাদেশের অগ্রগতির মূল চালিকাশক্তি হচ্ছে তরুণ প্রজন্ম। বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে তরুণরাই নেতৃত্ব দিয়েছে। আজকের যুব সমাজকে প্রযুক্তি, আইসিটি ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুললেই আগামীর নেতৃত্ব গতিশীল ও উন্নয়নমূখী হবে। তারুণ্যের শক্তি শুধু সংখ্যাগত নয়- এটি গুণগত রূপান্তরের হাতিয়ার। আমরা যদি তরুণদের যথাযথ দিকনির্দেশনা দিতে পারি, তবে তারাই হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর। জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের পরে যখন পুলিশ ছিলোনা তখন তরুণরাই ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং বাজার মনিটরিং করেছে। তারা এখন নিজেরাও আইন সম্পর্কে সচেতন হচ্ছে।

আরও পড়ুনঃ   একমাত্র মুসলিম দেশ হিসেবে বৃহস্পতিবার ঈদ পালিত হবে বাংলাদেশে

সভায় বক্তাগণ পারিবারিক, সামাজিক, ধর্মীয় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করে বলেন, একজন মানবিক বোধসম্পন্ন তরুণই নিবেদিতভাবে দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে, দেশের উন্নয়নে একাগ্রচিত্তে কাজ করতে পারে।

আলোচনা সভার শুরুতে রাজশাহী জেলা তথ্য অফিসের নিয়মিত শিল্পীরা বৈষম্যহীন ও তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক উদ্বুদ্ধকরণ সংগীত পরিবেশন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST