১৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করেন এক গৃহবধূ। সোমবার (১৫ এপ্রিল) সকালে রহনপুর পৌরসভার ৬নং ওর্য়াডের নুনগোলা মাস্টার পাড়া এলাকার মৃত ফটিক আলীর ছেলে মিলনের বাড়িতে ওই গৃহবধূ অনশন শুরু করেন।

ওই গৃহবধূকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রেমিক মিলনের স্ত্রী, ভাই ও মায়ের বিরুদ্ধে। গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই গৃহবধূকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ভুক্তভোগী গৃহবধূ সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের বাসিন্দা। তারা দুইজনই বিবাহিত বলে জানা গেছে।

আরও পড়ুনঃ   বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা, পালালেন প্রেমিক

গৃহবধূ বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় এক বছর ধরে মিলন আমার সঙ্গে মেলামেশা করছে। সে আমার অজান্তে আমাদের এক সঙ্গে থাকার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। এরপর আমাকে ব্ল্যাকমেইল করে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। তাই বিয়ের দাবিতে আমি তার বাড়িতে অনশনে বসি।
তবে এ ব্যাপারে ওই প্রেমিক বা তার পরিবারের কোনো সদস্যের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে সাবেক দুই এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়রসহ ২০০ জনের নামে মামলা

গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই গৃহবধূকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তারা দুইজনই বিবাহিত ও পরকীয়া সম্পর্কে ছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST