২৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

‘অধ্যায় শেষ’, কীসের ইঙ্গিত দিলেন রোনালদো

অনলাইন ডেস্ক : ইউরোপের পাট চুকিয়ে বছর তিনেক আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে থিতু হয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। খেলছেন আল নাসরের হয়ে। তবে এরই মধ্যে তার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে তুমুল জল্পনা চলছে। সেই আলোচনার স্রোতেই নতুন জোয়ার বইয়ে দিলেন এক পোস্টে। সৌদি পেশাদার লিগ মৌসুম শেষ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে পর্তুগিজ এই তারকা সামাজিক যোগাযাগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘একটি অধ্যায় শেষ।’ সেটিই তীব্র কৌতূহলের জন্ম দিলো।

গতকাল (সোমবার) সৌদি প্রো লিগে আল ফাতেহর সঙ্গে আল-নাসরের ম্যাচ ছিল। ৩-২ গোলে হেরে গেছে রোনালদোর দল। যদিও এদিন আল-নাসরের হয়ে ৯৯তম গোল আর ক্লাব ক্যারিয়ারের ৮০০তম গোলের মাইলফলক ছুঁয়েছেন।

এরই মধ্যে রোনালদোর পোস্ট ঘিরে জল্পনা চলছে। এখনই ক্যারিয়ার যে থামছে না সে ইঙ্গিত আছে তার পোস্টে। ধারণা করা হচ্ছে, আল-নাসরের সাথে সম্পর্ক শেষের ইঙ্গিত দিয়েছেন সিআরসেভেন।

আরও পড়ুনঃ   ‘রাস্তায় পাগল দেখলে কাছে গিয়ে দেখি তাঁরা আমাদের বাবা-ভাই কিনা’

৪০ বছর বয়সী পর্তুগিজ এই সুপারস্টার ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল-নাসরে যোগ দিয়েছিলেন। এবারের গ্রীষ্মে সৌদি পেশাদার ক্লাবটির সঙ্গে তার চুক্তি শেষ হবে। ক্লাব বিশ্বকাপে অংশ নেয়া ৩২টি ক্লাবের জন্য এ বছর ফিফা আগামী ১-১০ জুন বিশেষ একটি ট্রান্সফার উইন্ডোর খোলার সিদ্ধান্ত নিয়েছে। আল-নাসর এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে না। সৌদি লিগ থেকে আল-হিলাল খেলবে যুক্তরাষ্ট্রের টুর্নামেন্টটিতে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত সপ্তাহে বলেছেন আগমী ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া বর্ধিত কলেবরের এবারের টুর্নামেন্টে ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও স্পোর্টিং লিসবনের সাবেক এই তারকা খেলোয়াড়ের খেলার ব্যপারে আলোচান চলছে।

গতকাল আল নাসর জার্সি পরিহিত অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি দিয়ে সেখানে রোনাল্ডো বলেছেন, ‘এখানকার অধ্যায় শেষ। গল্পটা? এখনো লেখা হচ্ছে। সবার কাছে কৃতজ্ঞ।’ যদিও বিষয়টিকে অনেকেই রহস্যময় বলে দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ   বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

গত মাসে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে হেরে বিদায় নিয়েছে আল-নাসর। সৌদি পেশাদার লিগে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে। লিগে সর্বোচ্চ ২৪ গোল করেছেন রোনালদো।

গত বছরই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো বলেছিলেন তার আল-নাসর ক্যারিয়ার হয়তো শেষ হতে চলেছে। রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ইন্টার মিয়ামির হয়ে ক্লাব বিশ্বকাপে খেলবেন। ইউটিউবার ও স্ট্রিমার আইশোস্পিডের সাথে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেছেন, ‘ক্লাব বিশ্বকাপে হয়তোবা রোনালদো একটি দলের হয়ে খেলতে পারেন। বেশ কিছু ক্লাবের সাথে এ বিষয়ে আলোচনা চলছে। ক্লাব বিশ্বাকাপে রোনালদোকে যেকোনো একটি দল নিলে তা অবাক হওয়ার মত বিষয় হবে না, দেখা যাক কি হয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST