২৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

মিরপুরে দিনে-দুপুরে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরে দিনে-দুপুরে গুলি করে এক ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ মাহমুদুলের বাবার নাম জামাল উদ্দীন (মৃত)। তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে পরিবার নিয়ে বসবাস করেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জে।

আরও পড়ুনঃ   সিলেটে ২০ দিনের মাথায় দ্বিতীয় দফা বন্যা, পানিবন্দী ৪ লাখ

গুলিবিদ্ধ ব্যক্তি সাংবাদিকদের জানান, তার বর্তমান বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোল চক্করে মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলযোগে ৬ জন দুর্বৃত্ত পথ রোধ করে। তারা সঙ্গে থাকা টাকা দাবি করে, টাকা না দিলে কোমরের বাম পাশে গুলি করে। পরে আমার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে একটি হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ   এয়ারপোর্টে ৭৫৮০ পিস ইয়াবাসহ দুই নারী যাত্রী আটক

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, আমরা শুনেছি দুর্বৃত্তদের গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন। সংবাদ পেয়ে তাৎক্ষণিক মিরপুর বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলেছে। সিসিটিভি ফুটেজ দেখে সন্ত্রাসীদের শনাক্ত করার চেষ্টা চলছে। স্বজনদের মুখে জানা গেছে, আহত ব্যবসায়ীর কাছ থেকে তারা ২২ লাখ টাকা নিয়ে গেছে।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১০

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১১

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১২

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৩

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৪

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৬

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৭

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৮

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST