২২ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সিরিজে ডাক পেয়েই বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানি ব্যাটার

অনলাইন ডেস্ক : একটা বিশ্বরেকর্ড করে ফেলেছিলেন আগেই। সেই সুবাদেই ডাক পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। সাহিবজাদা ফারহান বোধকরি এমন এক দিনকেই বেছে নিয়েছিলেন আরেকটা বিশ্বরেকর্ড করবেন বলে। পিএসএলের প্রথম কোয়ালিফায়ারে তার দল ইসলামাবাদ যখন ধুঁকছে, তখন তিনি খেললেন দারুণ এক ইনিংস।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে বুধবারের ১ম কোয়ালিফায়ারে ইসলামাবাদের টার্গেট ছিল ২১০ রানের। বড় স্কোর তাড়া করতে গিয়ে দলকে ১০ ওভারেই ১০০ রানের পুঁজি এনে দেন সাহিবজাদা ফারহান। নিজে করেছেন ৩৫ বলে ৫২ রান। আর সেটাই তাকে নিয়ে বিশ্বরেকর্ডের কাছে।

এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে কম ইনিংসে ১০০০ টি-টোয়েন্টি রানের বিশ্বরেকর্ড সাহিবজাদা ফারহানের। ২০২৫ সালে এসে মাত্র ১৮ ইনিংসেই হাজার রান পূরণ করেছেন পাকিস্তানি এই ব্যাটার। বিশ্বরেকর্ডটা অবশ্য ভাগ করে নিতে হচ্ছে সাহিবজাদাকে। তবে যার সঙ্গে ভাগ করছেন, তার নামটাও ক্রিকেটে কিংবদন্তির পর্যায়েই। ২০১৬ সালে নিজের ফর্মের চূড়ায় দাঁড়িয়ে ১৮ ইনিংসেই টি-টোয়েন্টিতে ১ হাজার রান করেছিলেন বিরাট কোহলি।

আরও পড়ুনঃ   সাইফউদ্দিনের বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে যা বললেন পাপন

টি-টোয়েন্টিতে এক ক্যালেন্ডার বছরে দ্রুততম হাজার রান
১৮ ইনিংস – বিরাট কোহলি (২০১৬ )
১৮ ইনিংস – সাহিবজাদা ফারহান (২০২৫)
২০ ইনিংস – মোহাম্মদ রিজওয়ান (২০২১)

অবশ্য, বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে সাহিবজাদা নিজের দলকে জেতাতে পারেননি। কোয়েটার দেয়া ২১০ রানের লক্ষ্যে খেলতে নেমে ইসলামাবাদ অলআউট হয়েছে ১৭৯ রানে। ৩০ রানে হারের পর তারা এখন অপেক্ষা করছে ২য় কোয়ালিফায়ার খেলার জন্যে। করাচি এবং লাহোরের আজকের ম্যাচের বিজয়ী দল হবে তাদের প্রতিপক্ষ। আর গতকাল জেতার পর কোয়েটা সরাসরি চলে গেছে ফাইনালে।

আরও পড়ুনঃ   নতুন দিনের আশায় ভোরে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

এর আগে গত ১৫ এপ্রিল এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়ে ফেলেন সাহিবজাদা ফারহান। মাত্র ৯ ইনিংসের ব্যবধানেই ৪টি টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নেন তিনি। যে রেকর্ডে নাম আছে ক্রিস গেইল, বিরাট কোহলি, জশ বাটলার, শুভমান গিলদেরও। তবে সাহিবজাদা ৪র্থ সেঞ্চুরি তুলে নেন বাকিদের তুলনায় অনেক কম ম্যাচ খেলেই।

এবারের পিএসএলেও সর্বোচ্চ রান সংগ্রাহক সাহিবজাদা ফারহান। ১১ ম্যাচে তার রান ৪৪৬। সামনেই বাংলাদেশ সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি। আগুন ঝরানো ফর্মে থাকা এই ব্যাটারকে বাংলাদেশের বোলিং বিভাগ কীভাবে সামাল দেয়, সেটাও দেখার বিষয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST