২২ মে ২০২৫
অনলাইন সংস্করণ

পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাঘার চঞ্চল

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার মহদিপুর গ্রামের মালোশিয়া প্রবাসী শাহ আলম চঞ্চল এর স্বপ্ন ছিল মালয়েশিয়া গিয়ে পরিবারের ভাগ্য ফেরাবেন। দুর করবেন পরিবারের অস্বচ্ছলতা। কটি দুর্ঘটনায় সেই স্বপ্ন ভেস্তে গেল। লাশ হয়ে বাড়ি ফিরলেন তিনি।

মৃত্যুর ২১ দিন পর বুধবার (২১ মে-২৫) সকালে নিজ বাড়ীতে লাশ আনা হয়। এসময় মা,বাবা, ভাই বোনসহ আত্মীয় স্বজন ও গ্রামবাসীর কান্নায় এলাকার আকাশ বাতাস ভারি হয়ে ওঠে।

আরও পড়ুনঃ   এবার নাকভির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে ভারত

মরহুম শাহ আলম চঞ্চল উপজেলার মনিগ্রাম ইউনিয়্নের মহদিপুর গ্রামের জফির উদ্দিন মৃধার একমাত্র ছেলে। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা সাথী বেগম ও বাবা জফির উদ্দিন।

পরিবারিক সূত্রে জানা যায়, গত দুই বছর আগে জীবিকার সন্ধানে মালোশিয়া পাড়ি জমান চঞ্চল। প্রবাস জীবন ভালোই চলছিল তার। কিন্তু গত ৩০ এপ্রিল বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮ টায় ভেকু মেশিনের ধাক্কায় মারা যান তিনি। অবশেষে মৃত্যুর ২১ দিন পর মালয়েশিয়ার দূতাবাসের সহযোগিতায় মঙ্গলবার (২০ মে-২৫) সন্ধ্যায় নিহত শাহ আলম চঞ্চল এর লাশ পৌঁছায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে বুধবার সকালে পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে আসেন। চঞ্চলকে শেষ বারের মত দেখতে ভীড় জমায় এলাকার হাজারো নারী-পুরুষ।

আরও পড়ুনঃ   ২৩ ঘণ্টা পর পুরো রুটে মেট্রোরেল চলা শুরু

পরে সকাল ১০ টায় মরহুমের জানাযার নামাজ শেষে মহদীপুর কবরস্থানে লাশ দাফন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST