২১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

‘ঠিক যেন মায়ের মতো’, কানের লাল গালিচায় জাহ্নবী

অনলাইন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবে তারকাদের উজ্জ্বল উপস্থিতি সকলের নজর কাড়ছে। সত্যজিৎ রায়ের ছবির অভিনেত্রী সিমি গারেওয়াল, শর্মিলা ঠাকুরের পাশাপাশি দেখা মিলেছে উর্বশী রাউতেলারও।

এবার সেই তালিকায় যোগ দিলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। ২০ মে সন্ধ্যায় নিজের আসন্ন ছবি ‘হোমবাউন্ড’-এর সহ-অভিনেতা ঈশান খট্টর ও বিশাল জেঠওয়াকে নিয়ে লাল গালিচায় হেঁটেছেন তিনি।

এই বিশেষ মুহূর্তে জাহ্নবীর সঙ্গে ছিলেন ছবির পরিচালক নীরজ ঘেওয়ান এবং প্রযোজক করণ জোহরও। লাল গালিচায় জাহ্নবীর উজ্জ্বল গোলাপি পোশাকটি শুরু থেকেই সবার নজর কেড়েছে। ফরাসি বিকেলের ম্লান আলো যেন তার মুখের আদলে শ্রীদেবীর ছায়া ফেলেছিল, যা মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে।

আরও পড়ুনঃ   তিন নায়িকার নামে জাল ভোটার কার্ড, তদন্তে নির্বাচন কমিশন

ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে আলোচনা – প্রথমবার কানের লাল গালিচায় ঘোমটা মাথায় হেঁটে জাহ্নবী যেন তার মা শ্রীদেবীকেই স্মরণ করিয়ে দিয়েছেন। অনেকেই মনে করছেন, এটি হয়তো মায়ের প্রতি তার শ্রদ্ধা। এদিন জাহ্নবীর পরনে ছিল বিখ্যাত ডিজাইনার তরুণ তাহিলিয়ানির তৈরি পোশাক।

ধূসর-গোলাপি রঙের বেনারসি টিস্যু কাপড়ে ছিল ধাতব চাকচিক্য, আর গলায় ছিল মুক্তোমালা। তবে তার সাজের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ঘোমটা। ঘাগড়া ও করসেটের মতো পোশাকের সঙ্গে পেঁচিয়ে ছিল একটি ওড়না, যার মাঝের অংশ ঘাড়ের কাছে করা খোঁপা ঘিরে ঘোমটার আকার নিয়েছিল – যেন একেবারে ভারতীয় বধূ।

আরও পড়ুনঃ   এবার মোদিকে যা বললেন শুভশ্রী

ইনস্টাগ্রামে জাহ্নবীর ছবি প্রকাশের পরপরই অনুরাগীরা মুগ্ধ হয়েছেন। তাদের অনেকেই মেয়ের মধ্যে মায়ের মিল খুঁজে পেয়েছেন। কেউ লিখেছেন, ‘কানের লাল গালিচায় জাহ্নবী যেন তার মা শ্রীদেবীকেই উপস্থাপন করছেন।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘শ্রীদেবীর কথা মনে পড়ছে।’

বর্তমানে জাহ্নবী তার ‘হোমবাউন্ড’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। এই ছবিতে উত্তর-পূর্ব ভারতের একটি গ্রামের গল্প তুলে ধরা হয়েছে। ছবিটি কান চলচ্চিত্র উৎসবের ‘ইউএন সার্টেন রিগার্ড’ বিভাগে প্রদর্শিত হচ্ছে এবং প্রযোজক হিসাবে হলিউডের কিংবদন্তি মার্টিন স্করসেসিও

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST