২০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৮ শতাংশ

অনলাইন ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা ৭টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ফল দেখতে পারছেন। এবারের পাসের হার ৮৮ দশমিক ৮০ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর।

প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার সারাদেশের ৬৭৯টি কেন্দ্রে ১ হাজার ৯১৮টি কলেজের মোট ২ লাখ ৬৭ হাজার ৯১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এরমধ্যে গড় পাসের হার দাঁড়িয়েছে ৮৮ দশমিক ৮০ শতাংশ।

আরও পড়ুনঃ   সুদানে শাহাদাত বরণকারী শান্তিরক্ষীদের নামাজে জানাজা অনুষ্ঠিত

গ্রুপভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, বিএ বিভাগে অংশগ্রহণ করেছেন ৬৬ হাজার ৮৩৫ জন। আর পাস করেছে ৬০ হাজার ৫৪৯ জন। এ বিভাগে পাসের হার ৯০ দশমিক ৫৯ শতাংশ।

বিএসএস বিভাগে অংশগ্রহণ করে ৬৮ হাজার ৯৬৫ জন, পাস করেছে ৬২ হাজার ৬৫৩ জন। পাসের হার ৯০ দমশিক ৮৪ শতাংশ। বিকম/বিবিএস বিভাগে অংশগ্রহণ করে ২৫ হাজার ৬২৮ জন। পাস করেছে ২১ হাজার ৪৬৮ জন। পাসের হার ৮৩ দশমিক ৭৬ শতাংশ। বিএসসি বিভাগে অংশগ্রহণ করে ৬ হাজার ১৫৩ জন। পাস করেছে ৪ হাজার১৪৫ জন। পাসের হার ৬৭ দশমিক ৩৬ শতাংশ। বি. মিউজিক ও বি.স্পোর্টস বিভাগে পরীক্ষার্থী ছিল যথাক্রমে ১৫ জন ও ৭ জন। পাস করেছে সবাই। দুই বিভাগেই পাসের হার ১০০ শতাংশ। সার্টিফিকেট কোর্স (মানোন্নয়ন) অংশগ্রহণ করে ৫১ জন। এখানেও পাসের হার ১০০ শতাংশ।

আরও পড়ুনঃ   বিসিবি নির্বাচন ৬ অক্টোবর, তফসিল ঘোষণা

এছাড়া, মানোন্নয়ন (সাধারণ) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৫৯ জন। পাস করেছে ৭৪ হাজার ২২ জন। পাসের হার ৭৩ দশমিক ৮৩ শতাংশ।

শিক্ষার্থীরা, ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results অথবা result.nu.ac.bd ঠিকানায় দেখতে পারবেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধারসহ গ্রেপ্তার ১

মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ : নারী সহ আটক ২

বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর-এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাঁদ

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়

জেলা পরিষদের প্রশাসকগণের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

১০

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

১১

নগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ২

১২

তীব্র তাপে পুড়ছে রাজশাহী

১৩

মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৪

চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির

১৬

বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

১৭

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

পুঠিয়ার বানেশ্বরে ইটভাটার তাপ-ধোঁয়ায় ফসলের ব্যাপক ক্ষতি কৃষক দিশেহারা

১৯

নগরীরতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২

২০

Design & Developed by: BD IT HOST