২০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় ডিস লাইনের বৈদ্যুতিক শকে ঝরে গেল মহিলার তাজা প্রাণ

মাহাবুর রহমান মনি, বাগমারা : রাজশাহীর বাগমারায় টিভিতে ডিসের সংযোগ দেওয়ার সময় মর্জিনা (৩৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার, ২০ মে দুপুর দুইটার সময় উপজেলার ২ নং নরদাশ ইউনিয়নের মনোপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে। মৃত মর্জিনার পিতার নাম মৃত সাহার আলী। স্বামীর নাম কমসেল হোসেন। স্বামীর বাসা একই ইউনিয়নের সুজনপালশা গ্রামে। মৃত মর্জিনা স্বামীর সাথে বনি বনা না হওয়ায় গত আট মাস ধরে এক ছেলে সন্তানসহ বাবার বাড়ি মনোপাড়ায় অবস্থান করছিল।

সরেজমিনে গিয়ে জানা যায়, দুপুর দুইটার দিকে মর্জিনা ছেলেসহ তার শয়নকক্ষে গিয়ে টিভিতে ডিসের লাইন দিতে লাগে। সেসময় ডিস লাইনের সংযোগের মাথা তাঁর হাতে পেঁচিয়ে যায়। এ সময় মর্জিনা চিৎকার করে ওঠে। মর্জিনার চিৎকারে ঘরে থাকা তার সন্তান মা’কে সংযোগ থেকে সরাতে গেলে ছেলেও বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ে যায়। ততক্ষণে মর্জিনার শরীর ডিসের তারে আরো পেঁচিয়ে যায়। তার হাত, গলা এবং বুকের কিছু অংশ পুড়ে যায়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলন অনুষ্ঠিত

এসময় মা-ছেলের চিৎকার চেঁচামেচির শব্দে প্রথমে মৃতের বড় বোন এবং পরবর্তীতে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে তৎক্ষণাৎ ঘর থেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসার কিছুক্ষণ পরই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে ছেলে অক্ষত রয়েছে।

মৃত মর্জিনার ছেলের বয়স নয় বছর। মায়ের এমন নির্মম মৃত্যু স্বচক্ষে দেখে ছেলে মহিবুল হত বিহ্বল হয়ে পড়েছে। তার কান্না কিছুতেই থামানো যাচ্ছে না। মায়ের শোকে সারাক্ষণ আহাজারী করছে সে। কখনো কখনো মুর্ছা যাচ্ছে, সহজে কথা বলছে না। মায়ের শোকে যেন বোবা হয়ে গিয়েছে সে।

আরও পড়ুনঃ   আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

মর্জিনার এমন আকস্মিক মৃত্যু প্রতিবেশীরাও মেনে নিতে পারছেন না।কান্নায় ভেঙ্গে পড়ছেন তারাও। তাঁরা বলছেন, মর্জিনা অত্যন্ত সহজ সরল এবং পরহেজগার মেয়ে। স্বামীর ঊশৃংখল জীবন যাপন পছন্দ করতেন না সেজন্যেই বাবার বাড়িতে থাকতেন মর্জিনা। আজ তার এই অকাল মৃত্যু ঘটলো।

এ বিষয়ে হাট গাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের আইসি আবু সিদ্দিকের সাথে কথা হলে তিনি জানান, আমি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছি এবং ঘটনা সম্পর্কে অবহিত রয়েছি। মৃতের জানাজার অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST