১৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

‘ভাগ্যের কাছে হেরেছি’, সাফ ফাইনাল প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক

অনলাইন ডেস্ক : পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। নিজে করেছিলেন তিন গোল আবার করিয়েছিলেন একাধিক। অথচ সেই ফয়সাল গতকাল ফাইনালে টাইব্রেকারে শট মিস করে ট্র্যাজিক হিরোতে পরিণত হয়েছেন।

বাংলাদেশ দল আজ অরুণাচল থেকে কলকাতায় এসেছে। আগামীকাল কলকাতা থেকে ঢাকা আসবে। ভারত থেকে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেনদ ‘আলহামদুলিল্লাহ, আমাদের সব কিছু ভালোই ছিল টুর্নামেন্টে। যদিও ফাইনালে হেরে গেছি। প্রথম মিনিট গোল হজমের পরও আত্মবিশ্বাস ছিল আমরা কামব্যাক করব। সেটা করতে পেরেছি। আমার মনে হয় টাইব্রেকারে আমরা ভাগ্যের কাছে হেরেছি।’

নারী দলের একাধিক শিরোপা জয়ী কোচ গোলাম রব্বানী ছোটন এবারই প্রথম পুরুষ দল নিয়ে সাফ মিশনে ছিলেন। দলকে ফাইনালে তুললেও চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরতে পারেননি। এরপরও ম্যাচ পারফরম্যান্সে ফুটবলারদের কৃতিত্ব দিচ্ছেন, ‘প্রথমে আমি আমার খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। দুর্দান্ত একটা ম্যাচ খেলার জন্য। ফাইনাল ফাইনালের মতো হবে এমনটা প্রত্যাশা ছিল। আমাদের ছেলেরা একটা ভালো ম্যাচ খেলবে সেটাই করতে পেরেছে।’

আরও পড়ুনঃ   Olympic Great Todd Loses Training License for Hitting Horse

ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে গতকাল হাজার পনেরো দর্শক ছিল। ভিনদেশী দর্শকদের মনও জয় করেছে বাংলাদেশের ফুটবলাররা এমনটাই দাবি কোচ ছোটনের, ‘অরুণাচলে প্রচুর দর্শক ছিল। ৯০ মিনিট ম্যাচ উপভোগ করেছে। এক সময় দেখা গেছে বাংলােেদশের খেলায় মুগ্ধ হয়ে তারা বাংলাদেশকে সমর্থন করেছে।’

বাংলাদেশ ৬২ মিনিটে খেলায় সমতা আনে। এরপর খেলার কৌশল ও খেলোয়াড় বদল নিয়ে ফুটবলাঙ্গনে আলোচনা চলছে। মাত্র দুই জন ফুটবলার বদলেছিলেন কোচ গোলাম রব্বানী ছোটন। কালকের ম্যাচে খেলোয়াড় পরিবর্তনের পাশাপাশি পুরো টুর্নামেন্টে প্রবাসী ফুটবলার আব্দুল কাদিরকে এক ম্যাচে মাত্র মিনিট বিশেক খেলানো, আরেক প্রবাসী ফারজাদ আফতাব কোনো সুযোগই পাননি। এ নিয়ে ফুটবলপ্রেমীরা আলোচনা-সমালোচনা করছেন। কোচ গোলাম রব্বানী ছোটনের কাছ থেকে এই সংক্রান্ত প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ   মধ্যরাতে হাসপাতালে খালেদা জিয়া

বাফুফের ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী আজ বল পার্টনারের সঙ্গে চুক্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট নিয়ে কথা বলেন। তিনি ফুটবলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট এবং সামনে আরো দীর্ঘমেয়াদী অনুশীলনে জোরদার আরোপের কথা জানান। তবে ৪২ মিনিটে বাংলাদেশের গোল বাতিলে বিষয়টি নিয়ে খানিকটা সংশয় প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪১১ জন

রামেক হাসপাতালে ডেঙ্গুতে দেড় বছরের শিশুর মৃত্যু

দেশের ১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

টিকিট বিক্রিতে ফিফার বড় ভুল, বিপাকে দর্শকরা

তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ গরু ২ শিয়ালের মৃত্যু

সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত

নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

১১

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি : ট্রাম্প

১২

আবারও উত্তপ্ত ভারতের মণিপুর

১৩

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১৫

সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত

১৬

আবারও দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়লো নদীতে

১৭

রাজশাহী সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৮

তানোরে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

১৯

বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

২০

Design & Developed by: BD IT HOST