১৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ইন্টারনেটের দাম জনগণের ব্যবহার উপযোগী করতে হবে: উপদেষ্টা আসিফ

অনলাইন ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ইন্টারনেটের দাম জনগণের ব্যবহার উপযোগী করতে হবে।

শনিবার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিটিআরসি ভবনের মিলনায়তনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় দুই থেকে তিন মাসের মধ্যে ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান উপদেষ্টা আসিফ। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, ইন্টারনেট পরিষেবা প্রদানকারী (আইএসপি) স্তরে ২০ শতাংশ দাম কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। তবে যারা স্টেকহোল্ডার আছেন, তাদের সহযোগিতা প্রয়োজন। এছাড়া ইআইজি ও এনটিটিএন পর্যায়ে দাম কমানো হয়েছে। আগামী দুই এক মাসের মধ্যে তার সুফল পাবে গ্রাহক। তবে ইন্টারনেটের দাম কীভাবে আরও কমানো যায়, জনগণের ব্যবহার উপযোগী করা যায় সেটি নিশ্চিত করতে হবে। শিক্ষায় ইন্টারনেট ব্যবহারে আমরা অনেক এগিয়ে গেছি। তবে কৃষি ও স্বাস্থ্য ক্ষেত্রে এখনও অনেক পিছিয়ে রয়েছি। ইন্টারনেটের ব্যবহার এই দুই খাতে বাড়াতে হবে।

আরও পড়ুনঃ   চাঁদপুরে ঘন কুয়াশায় যাত্রীবাহী দুই লঞ্চে সংঘর্ষে ৪ জনের মৃত্যু

তিনি বলেন, মোবাইল ইন্টারনেট ব্যাহত হয় দেশে বন্যা ও ঝড়ের সময়। বন্যা ও ঝড় নিয়ন্ত্রণে নেই আমাদের। তবে ইন্টারনেট সেবা সেই সময়ে কীভাবে নিশ্চিত করা যায় তা ভাবতে হবে। দুর্যোগের সময় কীভাবে টেলিযোগাযোগ যেন নির্বিঘ্ন থাকে, সেই উদ্যোগ নিতে হবে।

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বাংলাদেশের মানুষকে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করার প্রসঙ্গ উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট ব্ল্যাকআউট করে দিয়ে গণহত্যা চালানো হয়েছিলো। তখন কি হয়েছিলো সেটি জানতেও পারিনি আমরা। পরে ইন্টারনেট আসার পরে জেনেছি। এছাড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশের মাধ্যমে নারীদের সুরক্ষার বিষয়ে একটি সুন্দর সাইবার স্পেস তৈরিতে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় কাজ করবে বলে আশা প্রকাশ করেন আসিফ মাহমুদ।

আরও পড়ুনঃ   দিনে প্রায় ৭ কোটি টাকা আয় করবেন রোনালদো!

আসিফ মাহমুদ বলেন, তথ্যপ্রযুক্তি খাতে সুযোগ-সুবিধার অভাবে দেশ থেকে অনেক দেশি উদ্ভাবক হারিয়ে যাচ্ছে। প্রতিদিনই এই খাতের নতুন নতুন ইনোভেশনের খবর শুনি। সেখানে কতটুকু আমরা কন্ট্রিবিউট করছি সেটা প্রশ্ন সাপেক্ষ। থ্রি জি, ফোরজি ও ফাইভজির ক্ষেত্রেও একই। তরুণ প্রজন্মকে প্রযুক্তি ইনোভেশনের ক্ষেত্রে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হবে। নারীদের নিরাপত্তা সাইবার স্পেসে দিতে আমরা ব্যর্থ হচ্ছি। সেটি স্বীকার করতে দ্বিধা নেই আমাদের। সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনটি পাস হলেই নারীদের জন্য আরও বেশি সুরক্ষিত হবে সাইবার স্পেস।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST