১৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৪৪ কোটি টাকা, বাংলাদেশ কত পাচ্ছে?

অনলাইন ডেস্ক : আগামী ১১ জুন লর্ডসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ফাইনালের প্রায় এক মাস আগেই ২০২৩–২৫ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য বড় অঙ্কের প্রাইজমানি ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে মোট অর্থ পুরস্কার ধরা হয়েছে ৫.৭৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের দুই আসরের তুলনায় দ্বিগুণেরও বেশি। চ্যাম্পিয়ন, রানার্স-আপ থেকে শুরু করে প্রতিযোগিতায় অংশ নেওয়া ৯ দলের জন্যই থাকছে প্রাইজমানি।

আজ (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ৪৩ কোটি ৬৫ লাখ ৫৬ হাজার টাকা। যেখানে আগের দুই আসরে (২০২১ ও ২০২৩) বিজয়ীরা পেয়েছিল মাত্র ১.৬ মিলিয়ন ডলার তথা প্রায় ১৭ কোটি ১৫ লাখ টাকা। সেই সঙ্গে ট্রফি তো থাকছেই।

আরও পড়ুনঃ   রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

সপ্তম স্থানে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র শেষ করা বাংলাদেশ পাচ্ছে ৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার তথা ৮ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার টাকা

এ ছাড়া রানার্স-আপ দলের জন্য এবার প্রাইজমানি ধরা হয়েছে ২.১৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৬ কোটি ২৭ লাখ ২৫ হাজার টাকার বেশি। যা আগের ৮০০,০০০ ডলারের তুলনায় অনেক বেশি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে তৃতীয় স্থানে থেকে শেষ করা ভারত পাচ্ছে ১৪ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৭ কোটি ৫১ লাখ টাকার বেশি। চতুর্থ হওয়া নিউজিল্যান্ডের জন্য থাকছে ১২ লাখ ডলার। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড পাবে ৯ লাখ ৬০ হাজার ডলার। ষষ্ট স্থানে থেকে শেষ করা শ্রীলঙ্কা পাচ্ছে ৮ লাখ ৪০ হাজার ডলার।

আরও পড়ুনঃ   রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রেরণ

এদিকে, সপ্তম স্থানে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র শেষ করা বাংলাদেশ পাচ্ছে ৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার তথা ৮ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার টাকা। এ ছাড়া অষ্টম ও নবম স্থানে থেকে আসর শেষ করা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পাবে যথাক্রমে ৬ লাখ এবং ৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST