১৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

রাসিকের জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ইউনিসেফের কারিগরি সহায়তায় জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং (এওঝ নধংবফ ঊচও ড়হষরহব সরপৎড়ঢ়ষধহহরহম) বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) নগর ভবন সরিৎ দত্তগুপ্ত সভা কক্ষে তৃতীয় ব্যাচের শেষ দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আন্তরিকতার সাথে যথাযথভাবে টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ   রাজশাহী বিভাগীয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে জামায়াত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোছাঃ রুমানা আফরোজ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, রাজশাহী বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ হাবিবুর রহমান, ইউনিসেফের রাজশাহী ও রংপুর বিভাগের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডাঃ রেজাউল রহমান মিল্টন, ইউনিসেফের ইভিএলএমআইএস কনসালটেন্ট মারুফ কবির মৃধা, ডাব্লিউএইচও এর ডিসি ডাঃ মোঃ কামরুজ্জামান।

কর্মসূচির উপর স্বাগত বক্তব্য ও কার্যক্রমে ভূমিকা পাওয়া পয়েন্টে উপস্থাপন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের ফুড এ্যান্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক।

আরও পড়ুনঃ   মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, রাসিকের স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ইউনিসেফের কারিগরি সহায়তায় জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে তৃতীয় ব্যাচে ২ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। চলতি মাসে আরো ৩টি ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। প্রশিক্ষণ কর্মসূচিতে রাসিকের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মী ও টিম লিডারগণ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST