১৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

আইপিএলে দল পেলেও মুস্তাফিজের খেলা নিয়ে অনিশ্চয়তা, যা বলছে বিসিবি

অনলাইন ডেস্ক : চলমান আইপিএলের শেষ দিকে এসে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ৬ কোটি রুপিতে টাইগার পেসারকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। এর আগেও দুই আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছিলেন মুস্তাফিজ।

মুস্তাফিজের আইপিএলে ডাক পাওয়ার বিষয়টি নিয়ে ‘অজ্ঞাত’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগার এই পেসার এখনো টুর্নামেন্টটিতে খেলার ছাড়পত্র বা এনওসির জন্য আবেদন করেননি বলেই জানা গেছে।

ঢাকা পোস্টকে বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেন, ‘এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো কিছু জানা নেই। মুস্তাফিজ এনওসির জন্য আবেদন করেননি। যেহেতু দিল্লি তাদের পেজে জানিয়েছে, হয়তো খেলোয়াড়ের (মুস্তাফিজ) সাথে আগেই হয়তো কথা বলে রেখেছে। ছাড়পত্রের আবেদন পেলে সেটি বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে।’

আরও পড়ুনঃ   শিক্ষকদের বিভিন্ন দাবিতে বানেশ্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে

এদিকে, চলতি মাসে বাংলাদেশেরও বেশ ব্যস্ততা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে পাকিস্তানের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ খেলার কথা লিটন দাসের দলের। সিরিজ দুটি খেলতে আজ দলের সঙ্গে দুবাইতে যাওয়ার কথা রয়েছে মুস্তাফিজের। এর আগে মিরপুর শের-ই-বাংলায় ক্যাম্পও করেছে ক্রিকেটাররা।

আইপিএল খেলতে যাওয়ার আগে বিসিবি থেকে এনওসি নিতে হবে মুস্তাফিজকে। একই সময়ে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থাকায় খেলার ছাড়পত্র পাবেন কি না এ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ছাড়া চলতি মাসের শেষ দিকে পাকিস্তান সফরে যেতে পারে টিম টাইগার্স। যদিও সিরিজের সূচি এখনো নিশ্চিত হয়নি।

এদিকে, আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ। ভারত-পাকিস্তানের মধ্যেকার সামরিক সংঘাতের পর গত সপ্তাহের বৃহস্পতিবার স্থগিত করা হয়েছিল আইপিএলের খেলা। নিরাপত্তা অজুহাতে এক সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ফের মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল। আর ১৮ মে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুস্তাফিজের দিল্লি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST