১০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নীলে নীলে মিলে একাকার মিম

অনলাইন ডেস্ক : ঢালিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন বিদ্যা সিনহা মিম। পর্দার পাশাপাশি মডেলিং নিয়েও ব্যস্ততা রয়েছে তার। সামাজিক মাধ্যমে কখনো নানা অবতারে মেলে ধরেন নিজেকে, ভক্তদের মাঝে রীতিমতো মুগ্ধতা ছড়ান এই নায়িকা।

ছুটিছাটায় কোথাও বেড়াতে গেলেও সেখান থেকে আকর্ষণীয় রূপে নিজেকে মেলে ধরেন বিদ্যা সিনহা মিম। তবে এবার কাজের ব্যস্ততাকে সঙ্গে নিয়েও বেড়াতে গিয়েছিলেন তিনি। সম্প্রতি নীল সাগরের দেশ মালদ্বীপ বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে একটি কমার্শিয়ালের কাজে অংশ নিতে দেখা যায় তাকে। এবার কাজের ফাঁকে নিজেকে ভক্তদের কাছে মেলে ধরলেন মিম।

আরও পড়ুনঃ   পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি

সম্প্রতি মালদ্বীপের সাগরপাড় থেকে থেকে কিছু মনোমুগ্ধকর ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন মিম। নীলে নীলে মিলে যেন এদিন একাকার হয়ে যান মিম! কারণ, মিমের পরনেও ছিল এদিন নীল রঙের, সাদা ফুলের প্রিন্টের টপস। যা আশেপাশের পরিবেশের রঙের সঙ্গেও মিলে যায়।

বলা বাহুল্য, সমুদ্রের নীল জলের প্রাকৃতিক এই সৌন্দর্যের মাঝে মিশে যাওয়া মিমের এই ফ্যাশন যেন ছিল চোখ জুড়ানো। এছাড়াও খোলা চুল, ন্যাচারাল মেকআপ আর মুখভরানো হাসিতে নিজেকে করে তোলেন আরও প্রাণবন্ত ও আবেদনময়ী।

আরও পড়ুনঃ   ছেলেকে নিয়ে ঘুরছেন শরিফুল রাজ, ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন

মিমের এই বেড়াতে যাওয়ার ছবিগুলো যেমন ভক্তদের মাঝে ভ্রমণের এক আমন্ত্রণও তৈরি করে দিচ্ছে, তেমন এই ছবিগুলোর মাধ্যমে মিম আবারও প্রমাণ করলেন তিনি শুধু একজন চিত্রনায়িকাই নন, বরং একজন স্টাইল আইকন এবং প্রকৃতিপ্রেমীও। সব মিলিয়ে ভক্তদের মাঝে ছড়িয়েছে মুগ্ধতা, প্রশংসা- ভালোবাসাও পাচ্ছেন নায়িকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST