৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

র‍্যাবের অভিযানে রাজশাহীর চারঘাটে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসাী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি : র‍্যাব প্রতিষ্ঠা কালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ইং ০৭ মে সকাল- ০৯-টা ৩০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন চারঘাট বাজারে অভিযান পরিচালনা করে। ওইসময় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল খালেক (৪৫), পিতা মোঃ আনসার আলী, সাং- মহদিপুর, থানা- বাঘা, জেলা- রাজশাহীকে মাদকদ্রব্য’সহ গ্রেফতার করা হয়। অভিযানে জব্দকৃত আলামত হলো যথাক্রমে, (ক) ৩৯৫ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, (খ) ০১টি ব্যাটারী ইঞ্জিন চালিত ভ্যান গাড়ী, (গ) মোবাইল ফোন- ০১টি, (ঘ) সীম কার্ড- ০১ টি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঘটনার বিবরণে প্রকাশ : গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি এর একটি অভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন চারঘাট বাজার নামক এলাকায় ০১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয় করার জন্য আসছে। পরবর্তীতে র‍্যাবের চৌকস গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন শুরু করে এবং অদ্য তারিখে একটি আভিযানিক দল উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে ব্যাটারী ইঞ্জিন চালিত ভ্যান’সহ গ্রেফতার করতে সক্ষম হন। অভিযান চলাকালীন সময়ে উক্ত ভ্যানের ব্যাটারী রক্ষিত বক্সের ভিতর হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

গ্রেফতার কৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে পেশায় ভ্যান চালক। ভ্যানে যাত্রী ও পণ্য পরিবহণের আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট’সহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার চারঘাট থানার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিলো। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫, কতৃক রাজশাহী চারঘাটে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য আলামত উদ্ধার পূর্বক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ বুধবার (২৭-মে ২০২৫ ইং) সিপিএসসি র‍্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST