৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ, ১৩ ছাত্রীর অভিযোগে বরখাস্ত শিক্ষক

স্টাফ রিপোর্টার : ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক স্কুলশিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম মনিরুল ইসলাম। তিনি গোদাগাড়ীর মহিষালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক।

আজ মঙ্গলবার বিদ্যালয়ের ১৩ জন ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ‘তিনি ছাত্রীদের সঙ্গে বিভিন্নভাবে খারাপ আচরণ, অঙ্গভঙ্গি ও অশ্লীল ভাষা ব্যবহার করেন, যা ছাত্রীদের পক্ষে সহ্য করা সম্ভব না। তিনি দীর্ঘদিন ধরেই ছাত্রীদের সঙ্গে এই আচরণ করে আসছেন।’

আরও পড়ুনঃ   সংবেদনশীল সংবাদ প্রচারে সাংবাদিকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

অভিযোগে আরও বলা হয়, ‘ছাত্রীরা লজ্জায় ও ভয়ে কাউকে বলতে পারে না। এই আচরণটি দিনের পর দিন বেড়ে যাওয়ায় ছাত্রীরা তাদের পরিবারকে বলতে বাধ্য হয়।’ অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওকে অনুরোধ করা হয়।

অভিযোগ পেয়েই অভিযুক্ত শিক্ষককে ডেকে পাঠান ইউএনও ফয়সাল আহমেদ। অভিযুক্ত শিক্ষক মনিরুল ইসলাম ইউএনওর কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরও পড়ুনঃ   প্রধান নির্বাচক লিপুর বোন মারা গেছেন, বিসিবির শোক

ইউএনও ফয়সাল আহমেদ বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

যোগাযোগ করা হলে অভিযুক্ত শিক্ষক মনিরুল ইসলাম বলেন, ‘আমি এমন লোক না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আমার দোষ স্বীকার করা ছাড়া উপায় ছিল না। আমি দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছিলাম।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST