৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার কর্মবিরতি পালন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ০২ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে দেশব্যাপী কর্মবিরতির অংশ হিসাবে রাজশাহী জেলার সকল আদালতে কর্মবিরতি পালন করেছে।

আজ সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯ টা হতে সাড়ে ১১ পর্যন্ত রাজশাহীর সকল আদালতে কর্মবিরতি চলাকালে সকল ধরনের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকে। এ সময় আদালতের কর্মচারীরা আদালত প্রাঙ্গনে অবস্থান কর্মসূচীসহ র‌্যালী করেন। র‌্যালিটি আদালত প্রাঙ্গন থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত গেছে শেষ হয়।

আরও পড়ুনঃ   চট্টগ্রামের স্টেডিয়ামও সংস্কারের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

এ সময় এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান’সহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করতে হবে। বিচার বিভাগের কর্মচারীদের প্রতি এমন বৈষম্যের কথা চিন্তা করে যদি আমাদের দাবী মেনে না নেয়া না হয়, তাহলে সামনে আরো কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।

আরও পড়ুনঃ   রাজশাহী নিউ গভ.ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ যোবদুলের মৃত্যুতে এমপি বাদশার শোক

এ সময় কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জোবায়ের ইবনে মাহবুব, রাজশাহী বিভাগের সভাপতি মোঃ রুহুল আমীন , রাজশাহী জেলা সাধারন সম্পাদক এ.কে.এম সোহেল রানা, মোঃ আব্দুল আলিম, দপ্তর সম্পাদক, রাজশাহী জেলা, মোঃ আতাউর রহমান, সহ সম্পাদক, রাজশাহী জেলা, মোঃ মাহমুদুল হাসান, নাজির, মহানগর কোর্ট, রাজশাহী, মোঃ ইউনুস আলী জিয়া, সহ সভাপতি, রাজশাহী জেলা সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST