৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বিয়ের পাঁচ মাসের মাথায় মা হতে চলেছেন শোভিতা

অনলাইন ডেস্ক : চলতি বছরের জানুয়ারি মাসে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্য। তাদের নিয়ে বিতর্ক কম হয়নি। প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে সম্পর্কে থাকাকালীন শোভিতার প্রেমে পড়েন নায়ক, যা নিয়ে অনেক কটাক্ষও সহ্য করতে হয়েছিল অভিনেতাকে।

সম্প্রতি ‘ওয়ার্ল্ড অডিয়ো ভিস্যুয়াল এবং এন্টারটেনমেন্ট সামিট’-এ উপস্থিত হয়েছিলেন এই জুটি। সেই ছবি প্রকাশ্যে আসার পর আলোচনা আরও বেড়েছে।

দর্শকের একাংশের দাবি, ইদানীং বেশির ভাগ সময়ই ঢিলেঢালা পোশাক পরছেন শোভিতা। সেটা দেখে অনেকেই ধরে নিয়েছেন এবার বুঝি সুখবর শোনাতে চলেছেন নায়িকা।

বলিপাড়ায় এ ঘটনা নতুন নয়। বিয়ের এক মাসের মাথায়ই রাহা আসার খবর শুনিয়েছিলেন আলিয়া ভাট এবং রণবীর কপূর। বলিপাড়ার অনেক দম্পতির ক্ষেত্রেই এমনটা দেখা গেছে।

আরও পড়ুনঃ   আলিয়া-দীপিকাকে নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব!

তবে কি বিয়ের পাঁচ মাসের মাথায়ই মা হতে চলেছেন শোভিতা আর বাবা হচ্ছেন নাগা? না, নায়ক বা নায়িকা এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি।

বেশ ঘটা করেই অভিনেত্রীকে বিয়ে করেন নাগা। বিয়ের পর থেকে তাদের সাংসারিক জীবনের খুঁটিনাটি জানতে আগ্রহী দর্শক। কিছুদিন আগে একটি পত্রিকাকে সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্যের নানা দিক তুলে ধরেন তারা। কে প্রথম কার থেকে ক্ষমা চেয়েছিলেন, কে ভালো রান্না করেন, এই সকল প্রশ্নের উত্তর দিয়েছিলেন তারকা জুটি।

প্রশ্ন করা হয়েছিল ভুল করলে কে ক্ষমা চায়? শোভিতা বলেন, ‘‘সব সময় আমি।’’ নাগা জানান, তিনি ধন্যবাদ বা ক্ষমা চাওয়ায় বিশ্বাসী নন। কে ভালো রান্না করেন প্রশ্ন করলে চৈতন্য বলেন, ‘‘আমাদের মধ্যে কেউ রান্না করে না।’’ সঙ্গে সঙ্গে শোভিতা বলেন, ‘‘নাগা রাতে আমার জন্য হট চকোলেট, কফি এগুলো বানায়।’’

আরও পড়ুনঃ   হালকা রঙা শাড়ি, মিষ্টি হাসিতে অপরূপা বাঁধন

স্ত্রীর কথায় হাসতে হাসতে নাগা বলেন, ‘‘এগুলোকে রান্না বলে না। ন্যূনতম শিক্ষা যেগুলো, সেগুলো তোমার নেই।’’ স্বামীর কথায় সম্মতি জানান শোভিতা।

তবে এখানেই থেমে যাননি নাগা। এ বার শোভিতার অসুস্থতাকে নাটকের আখ্যা দিলেন। আসলে তাদের কাছে জানতে চাওয়া হয় দু’জনের মধ্যে কে বেশি অসুস্থ হয়ে পড়েন! তাতেই শোভিতা জানান, তিনি নাকি প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। যদিও স্বামী চৈতন্য অসুস্থ হলে একটু অন্য ধরনের আচরণ করেন।

স্ত্রীর কথা শেষ হতেই নাগা বলেন, ‘একদম না, ও যখন অসুস্থ হয়, তখন ও এমন করতে শুরু করে যেন মনে হয় এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। ও যত না অসুস্থ হয় তার থেকে বেশি নাটক করে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST