২ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারার সেই প্রতিবন্ধী পরিবারকে জেলা প্রশাসকের নির্দেশনায় ইউএনও’র আর্থিক সহায়তা

oplus_0

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় জেলা প্রশাসকের নির্দেশনায় আর্থিক সহযোগিতা নিয়ে সেই প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

শুক্রবার বিকেলে উপজেলার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের আরিকুল্লাহ–রেজিয়া দম্পতির বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আরিকুল্লাহ–রেজিয়া দম্পতি সহ আট সদস্যের পরিবারে ছয়জনই শারীরিক প্রতিবন্ধী।

যদিও কেউই প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেননি। ১১-১২ বছর বয়সে এসে অসুস্থতা থেকে পঙ্গুত্ববরণ করেছেন তাঁরা। এখন বিনা চিকিৎসায় আর খাবারের সংকটে কোনোমতে দিনযাপন করছেন। তাঁদের দেখভাল করা স্বাভাবিক থাকা ছেলে রেজাউল হক এখন পর্যন্ত বিয়েশাদি করেননি। বাড়ির পাশের বাজারে চা স্টল করে কোন মতে সংসারের হাল ধরেছেন তিনি।

আরও পড়ুনঃ   সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানই সভ্যতার সংকট উত্তরণের একমাত্র পথ : তথ্যমন্ত্রী

ব্যবসার পরিধি বৃদ্ধির জন্যে জেলা প্রশাসকের নির্দেশনায় আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ব্যবসা দিয়েই যেহেতু তাদের সংসার পরিচালিত হয়ে আসছে সে কারণে ব্যবসা সচল রাখতে ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। এই টাকা দিয়ে দোকানের মালামাল তুলে তা বিক্রি করে সংসারে কিছুটা হলেও সহযোগিতা করতে পারবেন রেজাউল হক। এই উদ্দেশ্য নিয়েই জেলা প্রশাসকের নির্দেশনায় আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এর আগে পরিবারটি নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদ প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন সংগঠন সহ সরকারি সহায়তা পেয়েছেন পরিবারটি।

এরই মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি হুইল চেয়ারও দেয়া হয়েছে।
এ সময় উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ওই পরিবারকে আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী প্রদান করেছেন অধ্যাপক কামাল হোসেন।

আরও পড়ুনঃ   কোটা পুনর্বহালের বিরুদ্ধে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

আর্থিক সহযোগিতা প্রদান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, পরিবারটি সত্যিই অসহায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে হুইল চেয়ার দেয়া হয়েছে সেই সাথে ব্যবসা পরিচালনার জন্য জেলা প্রশাসক এর নির্দেশনায় নগদ অর্থ প্রদান করা হল। ব্যবসা যদি ভালোভাবে টিকিয়ে রাখতে পারে তাহলে আবারো তাদেরকে সহযোগিতা প্রদান করা হবে। সেই সাথে সুপেয় পানির জন্য একটি সাবমারসিবল পাম্প প্রদান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST