১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

মহান মে দিবস উপলক্ষে বাঘায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজশাহীর বাঘায় শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে-২৫ ) “শ্রমিক-মালিক এক হয়ে,গড়বো এদেশ নতুন করে”। এপ্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে সকাল সাড়ে ১০ টায় উপজেলা সদর ঐতিহাসিক তেতুল তলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলার দোকান কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন ট্রেড এর উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীটি একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় শ্রমিকদের মধ্যে খাবার,খেজুর, পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক। আরও বক্তব্য রাখেন, বাঘা উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফার্নিসার ট্রেড সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক, জামরুল ইসলাম, বাঘা উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু বকর, সাধারণ সম্পাদক সুরুজ আলী, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মনসুর রহমান, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজদার রহমান ও সেক্রেটারি মাইনুল ইসলাম মিল্টন প্রমুখ।

আরও পড়ুনঃ   পদ্মায় নিখোঁজ দুই শিশু! একজনের লাশ উদ্ধার

সমাবেশে বক্তারা বলেন,পহেলা মে শুধু পালন করলেই হবে না। শ্রমিকদের সকল অধিকার, ন্যায্য দাবি আদায়ে সকলকে ভুমিকা রাখাতে হবে। শ্রমিকদের জীবনের নিরাপত্তা দিতে হবে। চাকরি ও মজুরির নিশ্চয়তা দিতে হবে। শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা করতে হবে।

তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। আমাদেরকে অবশ্যই এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
উল্লেখ্য,পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকেন। ভারত-বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় ছুটির দিন। আরো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। এটি বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়ে এই দিবসটি সারা বিশ্বে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

আরও পড়ুনঃ   মেসিদের ম্যাচ দিয়ে শুরু হবে ক্লাব বিশ্বকাপ

১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে এক মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করেন। এসময় অনেক শ্রমিক আত্মাহুতি দিয়েছিলেন। তাদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১০

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১১

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১২

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৩

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৪

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৫

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৬

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৭

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৮

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৯

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

২০

Design & Developed by: BD IT HOST