৩০ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে উদ্যাপিত হলো আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস

স্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে উদযাপিত হলো আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। আজ (৩০ এপ্রিল) সকালে এ উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় ও জেলা অফিস এক বর্ণাঢ্যর‌্যালি বের করে।র‌্যালিটি বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালি শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।এরপর ‘আরনয়শব্দ দূষণ,চাই সুস্থ জীবন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, আজকের দিবসের উদ্দেশ্য হলো শব্দ দূষণ যাতে না হয়। মহানগরীর লক্ষ্মীপুরে কোলাহল বেশি থাকলে ও রাজশাহীতে তেমন শব্দ দূষণ নেই। সেখানে হর্ন বাজায় শুধু অ্যাম্বুলেন্স।মহাসড়কে বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের হর্ন দেওয়া হয় মানুষকে সতর্ক করার জন্য। অ্যাম্বুলেন্সের হর্নে কোনো শব্দ দূষণ হয় না। রেলের হনের্র মতো কিছু কিছু শব্দ অভ্যাস হয়ে যাবে তবে রাজশাহীতে আমাদের আপাতত কোনো সমস্যা নেই।

আরও পড়ুনঃ   নতুন কুঁড়ি প্রতিযোগিতা সফল করতে রাজশাহীতে সভা

ঢাকার সঙ্গে তুলনা করতে গিয়ে তিনি বলেন, ঢাকার বিভিন্ন জায়গায় যে পরিমাণ শব্দ দূষণ হয় সে তুলনায় রাজশাহীতে তেমন শব্দ দূষণ নেই। রাজশাহী শান্তির শহর।

তিনি আরও বলেন, ইয়ার পডের মাধ্যমে আস্তে আস্তে আমাদের কান শেষ হয়ে যাবে, এটা ঠেকানো যাবে না।যুবক ছেলেরা হয়তো বুঝতে পারছেনা, তারা ভাবছে কিছুই হবেনা। বিভিন্ন কনসার্টে বা অনুষ্ঠানে মাইকের উচ্চ শব্দে কান ফেটে যাওয়ার উপক্রম হয়।

আরও পড়ুনঃ   বাগমারার দুবিলায় কচুরিপানায় শেষ ধানের জমি: দুশ্চিন্তায় কৃষকরা

নগরীর রেলগেটে নির্মিতব্য ফ্লাইওভারএর কারণে সৃষ্ট যানজট ও শব্দ দূষণ প্রসঙ্গে কথা উল্লেখ পূর্বক এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি বলেন, রেলগেটে পারাপার হতে অনেক সময় লাগে। এখানে সমস্যা রয়েছে। নগরবাসীকে আরও কিছু দিন কষ্ট করে অপেক্ষা করতে হবে। এ নির্মাণ কাজ সম্পন্ন হতে কিছু দিন সময় লাগবে।

পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহা. আহসান হাবিব এর সভাপতিত্বে রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সুব্রত ঘোষ দিবসের প্রতিপাদ্যের উপর আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল ও অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার।

বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কমকতা-কমচারী ও শিক্ষাথীরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST