২৯ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

‘গাদ্দার, নির্লজ্জ’ পাক শিল্পীর সঙ্গে ছবি তুলে তোপের মুখে কারিনা

অনলাইন ডেস্ক : পাকিস্তানকে আর ছাড় নয়, পেহেলগামে জঙ্গি হামলার পরই ভারত সরকারের পক্ষ থেকে প্রতিবেশি দেশকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আপাতত স্থগিত করা হয়েছে দুই দেশের মাঝে সিন্ধু জলচুক্তি। পাশাপাশি ভারত ছেড়ে বেরিয়ে যাওয়ার কড়া নির্দেশিকা জারি হয়েছে পাক নাগরিকদের উপর।

সন্ত্রাস হামলার পর যেখানে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে ভারতীয় বিনোদন দুনিয়াতে, তখন সেই আবহে পাকিস্তানি পোশাকশিল্পীর সঙ্গে ছবি তোলায় মারাত্মক কটাক্ষের শিকার হয়েছেন কারিনা কাপুর খান। পতৌদিদের বউমাকে ‘গাদ্দার, নির্লজ্জ’ বলতেও ছাড়লেন না নেটিজেনরা।

কাশ্মিরের বৈসরন উপত্যকায় ভয়ানক জঙ্গি হামলার পর শোকবার্তা প্রকাশ করেছিলেন কারিনা কাপুর। কিন্তু এমন আবহে পাকিস্তানের পোশাকশিল্পী ফারাজ মান্নানের ইনস্টা স্টোরিতে দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ   আমি এখনও আবেদনময়ী : কারিনা

কারিনা বর্তমানে দুবাইতে রয়েছেন। সেখানেই জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ফরাজের সঙ্গে দেখা তার। অতঃপর বেবোর সঙ্গে সাক্ষাতের মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি ফারাজ।

বলিউড অভিনেত্রীর সঙ্গে তোলা সেই ছবি পাকিস্তানি এই শিল্পী ইনস্টা স্টোরিতে পোস্ট করে লেখেন- ‘উইদ দ্য ওজি’।

ব্যস, এরপরই আলোচনার ঝড় শুরু। ছবি ভাইরাল হতেই কারিনার উপর বেজায় চটেছেন নেটপাড়ার একাংশ। বেবোকে কটাক্ষ করতেও ছাড়েননি তারা।

রোববার মুম্বাই থেকে দুবাইয়ের উদ্দেশে উড়ে যান কারিনা কাপুর। সম্প্রতি সেখানে একটি বিলাসবহুল ফ্ল্যাটও কিনেছেন তিনি এবং সাইফ। সেইসূত্রেই গিয়েছিলেন কিনা, তা জানা যায়নি।

আরও পড়ুনঃ   আল্লাহ আমাদের রক্ষা করো : অভিনেত্রী চমক

তবে দেশজুড়ে শোকের আবহে পাকিস্তানের পোশাকশিল্পীর সঙ্গে একফ্রেমে ধরা দেওয়ায় বেবোর কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছে নেটপাড়া। কেউ বলছেন, ‘ভারত যেখানে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধমুখী হয়ে রয়েছে, সেখানে দুবাইতে পাকিস্তানি ডিজাইনারের সঙ্গে মশগুল করিনা। কতটা নির্লজ্জ!’

আবার কারও মন্তব্য, ‘দেশকে রক্ষা করার দায়িত্ব কি শুধু সেনা জওয়ানের? দেশের সম্মান রক্ষার্থে বলিউড সেলেবদের কোনও দায়িত্ব নেই?’

কেউ বা আবার ‘গাদ্দার’ বলেও কটাক্ষ করেছেন বেবোকে। এক কথায়, পেহেলগাম আবহে ফারাজ মান্নানের ছবিতে পতৌদিদের বউমাকে দেখে নিন্দার ঝড় নেটপাড়াজুড়ে!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST