২৬ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানের সঙ্গে ‘শতভাগ’ সম্পর্ক ছিন্ন করার দাবি সৌরভ গাঙ্গুলির

অনলাইন ডেস্ক : কাশ্মির নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের তিক্ত সম্পর্কের ইতিহাস অনেক পুরোনো। যার জের ধরে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কও বদলে গেছে। এখন আর ক্রিকেটবিশ্বের বহুল প্রতিক্ষীত ভারত-পাকিস্তান লড়াই হর-হামেশাই দেখা মেলে না। তাদের দ্বৈরথ দেখতে অপেক্ষায় থাকতে হয় আইসিসি কিংবা এসিসির কোনো ইভেন্টের জন্য। দেশ দুটির সেই জলঘোলা সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে সম্প্রতি জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলার ঘটনায়।

গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগাম জেলার বৈসরণ উপত্যকায় কয়েকজন বন্দুকধারীর ভয়াবহ এক হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এই ঘটনায় পাকিস্তান সরাসরি জড়িত বলে দৃঢ় দাবি জানিয়ে আসছে ভারত। এরপরই তারা দেশটির সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক ছিন্নের মতো পদক্ষেপ নিয়েছে। পাল্টা পদক্ষেপ নিচ্ছে পাকিস্তানও। এই ইস্যুতে চুপ নেই ক্রিকেটাররাও। বিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ভারতীয় ক্রিকেটের মহারাজাখ্যাত সৌরভ গাঙ্গুলিও তীব্র ক্ষোভ জানিয়েছেন।

আরও পড়ুনঃ   বিসিএস শিক্ষা ক্যাডারে বিভাগ একীভূতকরণের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া মন্তব্যে সাবেক এই ভারতীয় অধিনায়ক বলেন, ‘পাকিস্তানের সঙ্গে শতভাগ সম্পর্ক ছিন্ন করা উচিৎ। কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। প্রতি বছরই এমন ঘটনা ঘটতে থাকবে, এটি কোনো কৌতুক নয়। সন্ত্রাসবাদ কোনোভাবেই সহ্য করা হবে না।’

তবে সৌরভ গাঙ্গুলি আলাদা করে ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে কিছু বলেননি। সে হিসেবে দুই দেশের সম্পর্ক ‘শতভাগ’ ছিন্ন করা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্কও না রাখার দিকে হাঁটতে পারে ভারত। সাধারণত দর্শক আগ্রহের কথা বিবেচনায় রেখেই বৈশ্বিক আসরগুলোতে একই গ্রুপে ফেলা হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে। পেহেলগামের ঘটনা বৈশ্বিক আসরেও ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, বিসিসিআইয়ের তরফে আইসিসির কাছে চিঠি দেওয়া হতে পারে, যেন কোনো বিশ্বকাপেই আর পাকিস্তানের সঙ্গে ভারতকে একই গ্রুপে রাখা না হয়। শুধু আইসিসি নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিলকেও (এসিসি) চিঠি দিতে পারে বোর্ড। এশিয়া কাপেও ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে যাতে না রাখা হয়, সেই বিষয়ে আবেদন করতে পারে তারা। পেহেলগাম কাণ্ডের পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক আরও জটিল হয়েছে। তার প্রভাব পড়তে চলেছে ক্রিকেটেও।

আরও পড়ুনঃ   রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

এদিকে, বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘কেন্দ্রীয় সরকারের পরামর্শ মেনে কাজ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। কেন্দ্রের নির্দেশেই পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ। এবার আইসিসির প্রতিযোগিতায় ভারত পাকিস্তানের সঙ্গে খেলবে কি না সেটা আইসিসির ওপরই নির্ভর করবে। এখন পরিস্থিতি কী সেটা আইসিসি ভালো করেই জানে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST