২৬ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী পুলিশ লাইন্স স্কুলের মেধাবী শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৪ এর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আরএমপির পুলিশ কমিশনার।

আজ ২৬ এপ্রিল, সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয় “আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৪” সনের ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ কমিশনার কৃতী শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তির সম্মাননা তুলে দেন এবং তাঁদের সফল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

আরও পড়ুনঃ   সাবেক অজি ওপেনার এখন ইতালির অধিনায়ক

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মেধাবী শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের উন্নয়ন নিশ্চিত করতে হবে। এছাড়াও শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন, ক্লাসের পরিবেশ মনোরম ও মানসম্মত করার কথা বলেন। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন করার কথাও বলেন।

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রযুক্তি, ভাষাগত দক্ষতা এবং নৈতিক শিক্ষা অর্জনেও তাদের মনোযোগী হতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে শিক্ষার পরিবেশকে আরও উন্নত করতে হবে।

আরও পড়ুনঃ   তৃতীয় পাতা

এবার মোট ১৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ০৬ জন এবং এসএসসি পরীক্ষার্থী ১০ জন।

এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির কর্মকর্তাবৃন্দ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: শফিকুল ইসলাম, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST