২৫ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

আ.লীগের সময়ে সবচেয়ে বেশি হিন্দুদের জমি দখল হয়েছে : দুলু

নাটোর প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ই সবচেয়ে বেশি হিন্দুদের জায়গা-জমিতে দখলদারিত্ব হয়েছে। ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল সেই সময় আমরা আপনাদেরকে পাহারা দিয়েছি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হিন্দুরা সবচেয়ে ভালো সময় কাটিয়েছেন।

তিনি বলেন, ২০০৮ থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত হিন্দুরা খুব কষ্টের মধ্যে ছিলেন। আমি, আমার দল, আমাদের নেতা তারেক রহমান ও খালেদা জিয়া আপনাদের সাথে আছে, আপনাদের সাথে থাকবে। এখানে হিন্দু মুসলমান ভেদাভেদ নেই। আমরা ভাই ভাই। আমরা ঐক্যবদ্ধভাবে নাটোরের সকল কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই।

আরও পড়ুনঃ   বগুড়ায় তিন দিনে তিন খুন, গ্রেপ্তারহীনতায় বাড়ছে উদ্বেগ

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে নাটোর শহরের পিলখানা স্বর্ণপট্টি এলাকায় শ্রী মন মহা প্রভুর বাৎসরিক ভোগ মহোৎসবে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ৫ আগস্ট হাসিনার পতনের পরে যখন সারাদেশে অস্থিরতা তখন নাটোরের হিন্দুদের যাতে সমস্যা না হয়, নাটোরের পুলিশ-প্রশাসন, সেনাবাহিনীর অনুরোধে আমি নিজে পাহারা থেকে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমি বলে গেলাম, যতদিন বেঁচে আছি আমি আমার দল আপনাদের পাশে থাকবে।

আরও পড়ুনঃ   পুঠিয়ার ঝলমলিয়ায় বৃদ্ধের আত্মহত্যা

তিনি আরও বলেন, মাথায় রাখতে হবে এ দেশ আমাদের সবার। হিন্দু-মুসলমান যার যার ধর্ম সে সে পালন করবে এই হচ্ছে আমাদের উদ্দেশ্য।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST