২৩ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

চতুর্থ দিনেও খেলা শুরু হতে বিলম্ব

অনলাইন ডেস্ক : সিলেট টেস্টের তৃতীয় দিনের অনেকটা সময় গিয়েছিল বৃষ্টির কাছে। সীমিত খেলাতেও অবশ্য বাংলাদেশ দাপট দেখিয়েছে। জিম্বাবুয়ের কাছ থেকে ম্যাচের লাগামটাও অনেকটাই নিজেদের কাছে নিয়ে এসেছিল নাজমুল হোসেন শান্তর দল। চতুর্থ দিন কিছুটা এগিয়ে থেকেই ব্যাটিংয়ে নামার কথা ছিল শান্ত-জাকের আলীর।

কিন্তু সিলেটে তৃতীয় দিনের মতো আজও বৃষ্টিই খবরের শিরোনাম। আগের দিনের কমে যাওয়া ওভারের খানিকটা পুষিয়ে নিতে খেলা শুরুর সময় এগিয়ে আনা হয়েছিল। সেটা অবশ্য হচ্ছে না। গতকাল রাতেই সেখানে ছিল ভারী বর্ষণ। এখনও আছে এর রেশ। যে কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হচ্ছে না তা জানিয়ে দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ   বাগমারায় বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

সকাল ১০টায় ফের মাঠ পরিদর্শন করবেন দুই অনফিল্ড আম্পায়ার।

বাংলাদেশ এদিন খেলতে নামবে ১১২ রানের লিড থেকে। ক্রিজে আছেন দুই ব্যাটার শান্ত এবং জাকের। এদের মাঝে শান্ত গতকাল শেষ বিকেলেই তুলে নিয়েছেন অর্ধশতক। ৬০ বলে ২১ রান করে তাকে ভালোই সঙ্গ দিচ্ছেন জাকের আলী অনিক। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান।

এর আগে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ তুলতে পেরেছিল ১৯১ রান। একমাত্র মুমিনুল হকের ৫৬ রান ছাড়া বলার মতো সংগ্রহ ছিল না কারোরই। জবাবে ব্রায়ান বেনেট এবং শন উইলিয়ামসের ব্যাটে চড়ে লিড পেয়ে যায় জিম্বাবুয়ে। শেষ দিকে এনগারাভার ২৮ এবং মুজারাবানির ১৭ রানের সুবাদে ৮২ রানের একটা লিড পেয়েও যায় জিম্বাবুয়ে।

আরও পড়ুনঃ   বিসিবিকে ঢাকার ক্লাবগুলোর ৩ দিনের আল্টিমেটাম, না খেলার হুমকি

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলীয় ১৩ রানেই হারায় সাদমান ইসলামের উইকেট। এরপর জয়-মুমিনুল জুটি স্কোরবোর্ডে তুলেছে ৪৪ রান। শান্ত পরবর্তীতে ফিফটি পেয়েছেন। সেটাই বাংলাদেশকে বসিয়েছে চালকের আসনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১০

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১১

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৫

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৭

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৮

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৯

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST